শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা

---মো. কামরুল ইসলাম :: পাহাড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের আড়ালে সরকারের বিশাল অংকের ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে রাঙ্গামাটির স্থানীয় আইএসপি (ISP) প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। গ্রাহকদের পকেট থেকে ভ্যাটের টাকা আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করছে চক্রটি। একইসঙ্গে ইন্টারনেটের ধীরগতি ও নিম্নমানের সেবা নিয়ে সাধারণ গ্রাহকদের নাভিশ্বাস উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে রাঙামাটি জেলায় প্রায় ২৫-২৭টি ব্রডব্যান্ড কোম্পানি সক্রিয় রয়েছে। নিয়ম অনুযায়ী গ্রাহকদের বিলের সাথে নির্দিষ্ট হারে ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও, অধিকাংশ প্রতিষ্ঠান প্রকৃত গ্রাহক সংখ্যা এবং আয়ের তথ্য গোপন করে নামমাত্র ভ্যাট রিটার্ন দাখিল করছে। প্রাথমিক তথ্যমতে, এই অনিয়মের ফলে প্রতি মাসে সরকারের কয়েক লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।
অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে ‘ইয়েস নেট’ নামক প্রতিষ্ঠানের কাছে তথ্য জানতে চাওয়া হলে তারা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিটিআরসি-এর দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। একইভাবে ‘কুমিল্লা নেট’ ও অন্যান্য স্থানীয় কোম্পানির সাথে যোগাযোগ করা হলে তারাও কোনো সদুত্তর দিতে পারেনি। অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সংবাদকর্মীদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে রাঙামাটির ভ্যাট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে জানান, জেলাতে এতগুলো কোম্পানি কার্যক্রম চালাচ্ছে তা দপ্তরের জানা ছিল না। তিনি গণমাধ্যমকে বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করছি। প্রমাণ পাওয়া গেলে ভ্যাট আইন অনুযায়ী জরিমানা ও বকেয়া আদায়সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বয়ে আমরা সরেজমিন অভিযান পরিচালনা করব।
সংশ্লিষ্ট সূত্র মতে, বিটিআরসি-এর লাইসেন্স এবং সোনালী ব্যাংকের ভ্যাট জমার চালানের স্টেটমেন্ট যাচাই করলেই এই বড় ধরণের জালিয়াতি ধরা পড়বে। এই রাজস্ব ফাঁকির ফলে যারা বৈধভাবে নিয়ম মেনে ব্যবসা করছেন, সেইসব আইএসপি প্রতিষ্ঠানগুলো বাজারে চরম অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।
অন্যদিকে, নিয়মিত বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত ইন্টারনেট স্পিড পাচ্ছেন না গ্রাহকরা,অতি নিন্মমানের গ্রাহক সেবা। শহরজুড়ে গ্রাহকদের অভিযোগ, ইন্টারনেট সেবা এখন ‘জরুরি সেবা’ হলেও রাঙামাটিতে তা ‘ভোগান্তির’ নামান্তর হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের দাবি, ডিজিটাল বিলিং সিস্টেম চালু না থাকায় প্রতিষ্ঠানগুলো এই লুটপাটের সুযোগ পাচ্ছে। সচেতন মহলের মতে, ইন্টারনেট খাতে এই বিশৃঙ্খলা রোধে অবিলম্বে, নিয়মিত সরকারি অডিট পরিচালনা করা।
লাইসেন্স নবায়নের সময় গ্রাহক সংখ্যার স্বচ্ছতা যাচাই করা। প্রতিটি গ্রাহকের জন্য ডিজিটাল ইনভয়েস বাধ্যতামূলক করা। রাজস্ব ফাঁকির এই মহোৎসব বন্ধে স্থানীয় প্রশাসন ও রাজস্ব কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন রাঙামাটির সাধারণ মানুষ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)