শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » ঢাকা » বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাজীব দে, ঢাকা :: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) শুরু হয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অন্যতম বৃহৎ প্রদর্শনী বিটিকেজি ফেয়ার ২০২৬’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে টেক্সটাইল ফিনিশিং ও ডাইং সেক্টরের অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি প্রদর্শন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড (Texlink Engineering Ltd.)।
প্রদর্শনী চলাকালীন মেলা প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে শুক্রবার ১ মে,২০২৬ । আলাপকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান (B.Sc. Engg. Mech, Member ASME) তাদের প্রদর্শিত প্রযুক্তির নানা দিক ও দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন।
আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান, চেয়ারম্যান—টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা এই মেলায় এবার মূলত টেক্সটাইল ফিনিশিং এবং ডাইং সেক্টরের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো উপস্থাপন করছি। আমাদের পিছনে আপনারা
যা দেখতে পাচ্ছেন, এটি একটি উচ্চ মানের ডাইং মেশিন। এই মেশিনের বিশেষত্ব হলো এটি অত্যন্ত কম পানি খরচ করে এবং খুব দ্রুত সময়ে ডাইং সম্পন্ন করতে পারে। আমাদের টেক্সটাইল মালিক ভাইদের জন্য এটি একটি সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী সমাধান।
তিনি আরও বলেন, এছাড়া আমরা এখানে আরও প্রদর্শন করছি বিয়াঙ্কো (Bianco), ইচিনোজ (Ichinose) এবং ইহওয়া (Ehwha) ব্র্যান্ডের মতো বিশ্ববিখ্যাত সব ইউরোপীয় এবং কোরিয়ান প্রযুক্তি। বিশেষ করে ইচিনোজের ডিজিটাল প্রিন্টিং মেশিনগুলো বর্তমানে বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। আমরা শুধু মেশিন বিক্রি করি না, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা বিক্রয়োত্তর সেবা এবং টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করে থাকি। আপনারা যারা টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত আছেন বা নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টল পরিদর্শন করার জন্য। এখানে আপনারা সরাসরি আমাদের মেশিনগুলোর কার্যকারিতা এবং টেকনিক্যাল ডাটা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। বিটিকেজি ফেয়ারের এই আয়োজনটি দেশীয় টেক্সটাইল শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দীর্ঘ ১৯ বছর ধরে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিয়ঙ্কো, ইচিনোজ এবং ইহওয়ার মতো স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। উন্নত প্রযুক্তির পাশাপাশি নিরবিচ্ছিন্ন টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
প্রদর্শনী চলাকালীন টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং-এর স্টলে সরাসরি এসে অত্যাধুনিক মেশিনারিজ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন