শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে “আমার রিটার্ন অনলাইনে দিবো, সময় ও খরচ বাঁচাবো” শীর্ষক স্লোগানে “আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ নভেম্বর মঙ্গলবার-২০২৪ দুপুর ৩টায় চুয়েট একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার মো. মঞ্জুর আলম ও অতিরিক্ত কর কমিশনার মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহজালাল মিশুক ও সঞ্চালন করেন চুয়েট শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এবং পুর কৌশল বিভাগের প্রভাষক মো. আসিফুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-কর কমিশনার মো. জোনায়েদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “যে কোন সেবা যতো বেশি সহজীকরণ করা যায়, তা ততো বেশি গ্রহণযোগ্যতা পায়। এতে সময় ও শ্রমের অপচয়ও কম হয়। ঘরে কিংবা অফিসে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করার এই সুযোগ আমরাও গ্রহণ করতে পারি। আজকের এই কর্মশালার মাধ্যমে আয়কর ও ই-রিটার্ন বিষয়ক অনেক দিক-নির্দেশনা জানা যাবে বলে আমি মনে করি। আমি এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এই কর্মশালা আয়োজনের জন্য চুয়েট শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম কর অঞ্চল-৩ কেও ধন্যবাদ জানাচ্ছি।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)