বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
মিরসরাইয়ে ৬ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদ (হুইস্কি) সহ একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন জানান, মঙ্গলবার ৫ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে একটি চৌকস অভিযানিক টিম উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাশবন হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত ইকবাল হোসেন (২৫) নরসিংদী জেলার পলাশ উপজেলার ঝিনারদী ইউনিয়নের ঝিনারদী গ্রামের খোরশেদ আলমের পুত্র।
তার কাছ থেকে ৬ কেজি গাঁজা, যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা এবং এক বোতল হুইস্কি, যার মূল্য প্রায় ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) হাবিবুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে থানার পুলিশ এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এবং মাদকদ্রব্য বেচাকেনার বিরুদ্ধে কঠোর অবস্থান আরও দৃঢ় হবে। ইকবাল হোসেন নামের একজনকে মাদকসহ গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান