শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার’র পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার’র পরীক্ষা অনুষ্ঠিত
রবিবার ● ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার’র পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ICT Knowledge কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান গভ: রেজি: নং- CH-11600/2016 প্রতিষ্ঠান কোড- CTGM-028 মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এর (জুলাই-ডিসেম্বর’২২ সেশনের ৬মাস মেয়াদী এবং অক্টোবর-ডিসেম্বর ‘২২ সেশনের ৩ মাস মেয়াদী) কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ শাহাদাত হোসেন, হল পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের সভাপতি ও করেরহাট দারুত তাওহীদ ইসলামী একাডেমির শিক্ষক নাজমুল আহসান রনি, প্রবাসী ইকবাল হোসেন, ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর-ইনফো গ্রাফিক শাহ নেওয়াজ খান, ইউটিউবার ও ওয়েভ ডিজাইনার এবং মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের সহকারী আইটি বাবু মিঠু কুমার নাথ, মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের সহকারী আইটি আবুল বশর, সেবা আইটি সেন্টারের পরিচালক ও মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক শাহীন আলম।

মুনতাহা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক শাহাদাত হোসেন বলেন, ২০০৭ সালে অল্প কিছু শিক্ষার্থী নিয়ে ঐতিহ্যবাহী করেরহাট বাজারের চৌধুরী মার্কেটে’র ২য় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে কারিগরী শিক্ষায় প্রতিটি প্রশিক্ষণার্থীকে শিক্ষিত করে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় এবং সেক্ষেত্রে তিনি সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। এবারে অনুষ্ঠিতব্য পরীক্ষায় ৬৪ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে।

মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা সুমনের জানাজা সম্পন্ন

মিরসরাই :: মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গনকছরা গ্রামের মৃ-ত রবিউল আলম প্রকাশ বদি সওদাগরের বড় ছেলে কুয়েত প্রবাসী রফিকুল আলম সুমন (৪২)’র জানাজা সম্পন্ন হয়েছে। গত সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫ টার সময় নিজ বাসায় স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রেমিট্যান্স যোদ্ধা সুমনের ছোট ভাই মোহাম্মদ সালাহউদ্দিন জানান, জীবিকার তাগিদে ২০০৬ সালে তার ভাই কুয়েতে পাড়ি জমান এবং দীর্ঘ ১৭ বছর সেখানে ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত সোমবার কুয়েত সময় দুপুর দেড়টার দিকে নিজ বাসায় স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে প্রথম জানাযা কুয়েতের সালমি রোড জাহারা মাকবারায় অনুষ্ঠিত হয়। তার ম-রদেহ এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ হয়ে শুক্রবার (২৬ মে) সকাল ৮ টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে। তার মরদেহ বাংলাদেশে আনতে সহযোগিতা করায় মিরসরাই সমিতি কুয়েত এর সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩ ভাই, ৪ বোনের মধ্যে সুমন সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৬ মে) বেলা এগারোটা দিকে হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী (গণক ছড়া) নতুন জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজায় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)