শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে বিএনপি’র গণজমায়েতের প্রস্তুতিকালে টিয়ারসেল নিক্ষেপ : আহত-৩০
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে বিএনপি’র গণজমায়েতের প্রস্তুতিকালে টিয়ারসেল নিক্ষেপ : আহত-৩০
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে বিএনপি’র গণজমায়েতের প্রস্তুতিকালে টিয়ারসেল নিক্ষেপ : আহত-৩০

---বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে বিএনপির গণজমায়েতের প্রস্তুতিকালে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপে অনন্ত ৩০জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে গ্রেফতার করে বগুড়া ডিবি অফিসে প্রেরণ করেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।
একাধিকসূত্র জানায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে গতকাল বুধবার বিকেলে গাবতলী থানা ও পৌর বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত হতে শুরু করে। এ সময় উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন তাঁর অফিস কার্যালয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ফজল-ই-খুদা পলাশ ও মডেল থানার ওসি খায়রুল বাসার এর নেতৃত্বে একদল পুলিশ বাঁশি ফুকিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গেলে দলীয় নেতাকর্মীরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে নেমে এলে পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তখন লাঠিচার্জ ও শর্টগানের গুলি করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টনের উপর চড়াও হয়ে তাঁকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এরপর সন্ধ্যায় তাঁকে বগুড়া ডিবি অফিসে পাঠানো হয়। পুলিশের লাঠিচার্জে খাদেমুল হক সবুজ, বাদশা মেম্বার, জুয়েল আহম্মেদ, রুহুল হাসান রুহিন, মুঞ্জু মেম্বার, নিপুল, ছনি, মিঠু, ড্রাইভার শিমুলসহ বিএনপি ও অঙ্গদলের অনন্ত ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন। এরআগে পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৌরসভা কার্যালয় হতে হেঁটে থানার তিনমাথার মোড়ে আসার আগেই থানার উত্তর-পূর্ব পাশে তাদেরকেও লাঠিচার্জ করা হয়।

এতে মেয়র সাইফুল ইসলাম ও পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন আহত হন। গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদরে গণজমায়াতের প্রস্তুতি নেয়ার সময় তাঁদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টনকে গ্রেফতার করা হয়। এদিকে উপজেলা মোরশেদ মিল্টন গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্ঠা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)