মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » অপহৃত কলেজ ছাত্র উদ্ধার - ভাঙ্গুড়ায় শিবিরকর্মীসহ ২ অপহরণকারি গ্রেফতার
অপহৃত কলেজ ছাত্র উদ্ধার - ভাঙ্গুড়ায় শিবিরকর্মীসহ ২ অপহরণকারি গ্রেফতার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :: সোমবার রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ অপহৃত এক কলেজ ছাত্র উদ্ধার ও শিবিরকর্মীসহ দুই অপহরণকারিকে গ্রেফতার করেছে৷ এদের একজন ভাঙ্গুড়া উপজেলার ভেরামারা গ্রামের মাওলানা আব্দুল মান্নানের পুত্র শিহাব উদ্দিন(২০)৷ সে পাবনা প্যারামেডিকেলের ছাত্র ও শিবিরকর্মী বলে জানাগেছে৷ তার বিরুদ্ধে ধর্ষণসহ নানা অভিযোগ রয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন৷ অপর জন হলো পাশবর্তী ফরিদপুর উপজেলার বের হাউলিয়া গ্রামের আজিবর সরকারের ছেলে তারিকুল ইসলাম(২০)৷ সে পেশায় রং মিস্ত্রী৷
প্রত্যক্ষদর্শরা জানান,উদ্ধারকৃত যুবকের নাম জাকারিয়া হোসাইন(১৮)৷ সে বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের আবু সামার পুত্র৷ জাকারিয়া উল্লাপাড়া সরকারি কলেজে বাংলা অনার্স ১ম বর্ষের ছাত্র৷ সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া স্টেশন থেকে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনে ওঠার পর অপহরণকারিরা জাকারিয়ার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে তাকে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে নামায়৷ অপহরণকারিরা জাকারিয়াকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডের পিছনে নিয়ে ধারালো অস্ত্রের মুখে ভীতি প্রদর্শণ করে ৩ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয়৷ শিবিরকর্মী শিহাব উদ্দিন তার ০১৭৯৪৮৬৩৫৯০ নম্বর মোবাইল ফোন থেকে জাকারিয়ার বন্ধুর কাছে ফোন করে প্রথমে বিকাশে ২ হাজার টাকা নেয়৷ পরে তার পিতার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷ সুযোগ বুঝে জাকারিয়া দৌড় দিয়ে পাকা রাস্তায় উঠে চিত্কার দিলে লোকজন এগিয়ে আসে৷ অপহরনকারীরা কৌশল পরিবর্তন করে ধর ধর ,চোর গেল বলে চিত্কার করতে করতে তার পিছু নেয় ৷ বিষয়টি বুঝতে পেরে জনতা তাদের আটক করে ভাঙ্গুড়া থানায় সোপর্দ করেন৷
ওসি আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন থানায় আসামীদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু হয়েছে৷ এদিকে আসামীদের বাঁচাতে অপহরণ ঘটনা আড়াল করে ছিনতাই মামলা রেকর্ড করা হয় বলে ওসি তদন্ত আব্দুর রবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ ওসি তদন্ত অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন৷
আপলোড : ২৪ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.০২ মিঃ





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা