শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পোশাক শ্রমিককে রাতভর গণধর্ষণ: গাজীপুরে গ্রেফতার ৪
প্রথম পাতা » অপরাধ » পোশাক শ্রমিককে রাতভর গণধর্ষণ: গাজীপুরে গ্রেফতার ৪
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোশাক শ্রমিককে রাতভর গণধর্ষণ: গাজীপুরে গ্রেফতার ৪

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) গাজীপুরে এক পোশাক শ্রমিককে নৌকায় তুলে চারজন মিলে রাতভর ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে ৪ ধর্ষককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ।

৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে এবং রবিবার সকালে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের মধুপুর এলাকার আহম্মদ আলী মোল্লার ছেলে মনির হোসেন (৩৪), টাঙ্গাইল সদরের কেশমমাইজার গ্রামের আঃ হালিমের ছেলে কাওসার আলী (২০), গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আরব আলী (৩২) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থানার বড়তেরছড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন (৩০)।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াৎ হোসেন জানান, ভিকটিম মৌচাক তেলিরচালা এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো। সম্প্রতি তার চাকরি চলে যায়। ভ্যানচালক স্বামী অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার সকালে নতুন চাকরির খোঁজে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় তার বোনের বাড়িতে আসেন। রাতে চৌরাস্তা থেকে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নামক স্থানে এসে পৌঁছালে চার যুবক জোরপূর্বক রিকশা থেকে তাকে নামায়। সে যেতে না চাইলে যুবকরা তাকে মারধর করে। এক পর্যায়ে তাকে ওই এলাকায় বিলের মধ্যে একটি নৌকায় তুলে চারজন মিলে রাতভর ধর্ষণ করে।

শুক্রবার ভোরে তারা ভিকটিমকে ছেড়ে দেয়। ভিকটিম বাড়ি ফিরে তার স্বামীকে ঘটনাটি জানায়। স্বামীর পরামর্শে শনিবার সকালে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে তিনি একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হেসেন কোনাবাড়ি, বাইমাইলসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে প্রথমে মনির হোসেন ও কাওসার আলীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে রবিবার সকালে মোফাজ্জল হোসেন ও আরব আলীকে কোনাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ইন্সপেক্টর মোবারক হোসেন আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই পোশাক শ্রমিক নিজেই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)