শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » নারী কর্মীবান্ধব শহর বিনির্মাণে করনীয় শীর্ষক গাজীপুরে মতবিনিময় সভা
প্রথম পাতা » গাজিপুর » নারী কর্মীবান্ধব শহর বিনির্মাণে করনীয় শীর্ষক গাজীপুরে মতবিনিময় সভা
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী কর্মীবান্ধব শহর বিনির্মাণে করনীয় শীর্ষক গাজীপুরে মতবিনিময় সভা

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) কেয়ার বাংলাদেশ ও পেইস এট কমিউনিটি প্রকল্প কর্তৃক আয়োজিত “নারী কর্মীবান্ধব শহর বিনির্মাণে আমাদের করনীয়” শীর্ষক একটি মতবিনিময় সভা ৬ নভেম্বর সোমবার সকালে গাজীপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের এনডিসি বিএম কুদরত এ খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শংকর শরন সাহা, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট হারিছ উদ্দিন, জেলা জজ কোর্টের জিপি আমজাদ হোসেন বাবুল, পেইস প্রকল্পের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান গ্যাপ ইনক্ এর প্রোগ্রাম ও ট্রেনিং স্পেশালিষ্ট লীনা নাসরিন, গাজীপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আখেরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক দেওয়ান আবদুল আউয়াল, গার্মেন্টস মালিক পক্ষের প্রতিনিধি মোঃ আবদুল মাসুদ রানা ও ফারহানা সুলতানা, কল-কারখানা পরিদর্শক শোভন দাস ও খাদিজা খুরশিদ, গাজীপুর সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন গার্মেন্টসের ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি এবং পেইস প্রকল্পের অংশ গ্রহনকারীসহ কেয়ার বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ।
উক্ত সভা সঞ্চালনা করেন কেয়ার বাংলাদেশের ওয়ার্কফোর্স এম্পাওয়ারমেন্ট কো-অর্ডিনেটর নাদিয়া আফরিন শামস্।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর নারী কর্মীবান্ধব শহর বিনির্মাণে কি কি করা যেতে পারে এবং জেলা প্রশাসক হিসেবে তিনি সহায়তা কিভাবে করতে পারেন, সে বিষয়ে অংশ গ্রহনকারীদের কাছ থেকে প্রস্তাবনা আহবান করেন।
অংশ গ্রহণকারীদের প্রস্তাবনার প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন, এনজিওসহ বেসরকারী শিল্প খাতের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গাজীপুরের বিভিন্ন শিল্প- কারখানায় কর্মরত নারী শ্রমিকদের শিশু সন্তানের পরিচর্যার জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আলাপ করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানান। কর্মরত শ্রমিকরা যাতে সরকারী ছুটির দিনে এবং কারখানা ছুটির পর সুবিধামতো প্রয়োজনীয় সেবা পেতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। গার্মেন্টস গুলিতে নারী কর্মরীরা যে সকল অসুবিধার সম্মুখীন হন তা সমাধানের জন্য বিজিএমইএ এবং বিকেএমইএ সাথে আলোচনা করে সমাধানের উদ্যোগনেয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি সরকারী তথ্যকেন্দ্রে পাশাপাশি কেয়ার বাংলাদেশের তথ্যকেন্দ্রে মাধ্যমে সেবা গ্রহনের ও আহবান জানান ।





আর্কাইভ