শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ক্যাম্পাসে প্রতিহত করতে ভাঙচুর আহত-১০
প্রথম পাতা » ময়মনসিংহ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ক্যাম্পাসে প্রতিহত করতে ভাঙচুর আহত-১০
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে ক্যাম্পাসে প্রতিহত করতে ভাঙচুর আহত-১০

---ময়মনসিংহ অফিস :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএমএম শামসুর রহমানকে ক্যাম্পাসে প্রতিহত করতে গিয়ে তার গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীরসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ ৬ নভেম্বর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় যোগ দিতে এলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা তার রাস্তা আটকে গাড়ি ভাংচুর করলে পুলিশ পাহারায় তিনি ক্যাম্পাস ত্যাগ করে ময়মনসিংহ চলে যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ূন কবীর জানান।

ক্যাম্পাস অবস্থানরত শিক্ষার্থী সূত্রে জানা যায়, উপাচার্য মোহিত উল আলমের মেয়াদ শেষে এ বছরের ১২ অগাস্ট থেকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেজারার শামসুর রহমান। আসন্ন ভর্তি পরীক্ষার এক মিটিংয়ে অংশগ্রহণ করতে এএমএম শামসুর রহমান ক্যাম্পাসে দীর্ঘদিন পরে সোমবার এসেই তোপের মুখে পড়েন।

রেজিস্ট্রার হুমায়ূন কবীর বলেন, প্রায় এক মাস আগে টেলিভিশনের সাক্ষাৎকারে শামসুর রহমান চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর থেকে তিনি অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছিলেন।

আন্দোলনকারী শিক্ষক রেজুয়ান শুভ্র জানান, বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে প্রতিহত করেছে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা। দায়িত্বরত উপাচার্য তার লোকজন দিয়ে গাড়ি ভেঙে ঘটনা অন্যদিকে মোড় নেয়ার চেষ্টা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর জানান, দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ক্যাম্পাসে আসবেন এই বিষয়ে আমরা প্রক্টরিয়াল বডি অবগত ছিলাম না। ঘটনাস্থলে আমরা তাৎক্ষণিকভাবে ছুটে যাই। শিক্ষার্থীদের তোপের মুখ থেকে তাকে বাসায় ফেরত পাঠানোর ব্যবস্থা করি। গাড়ি যেহেতু সরকারি সম্পদ তাই তা ভাঙচুরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি বিজয় কুমার কর্মকার বলেন, একমাস ধরে সাবেক ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দুর্নীতি তদন্ত করে তাদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এর মধ্যেই শিক্ষার্থীরা তার গাড়ি ভাংচুর করে।

এই বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য শামসুর রহমানের সাথে যোগাযোগ করলে তাঁর মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে এএমএম শামসুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে ও তাঁর পদত্যাগের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করে যাচ্ছেন।





ময়মনসিংহ এর আরও খবর

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

আর্কাইভ