শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাতের আঁধারে দীঘিনালা উপজেলা পরিষদের মূল্যবান গাছগুলো হাওয়া
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাতের আঁধারে দীঘিনালা উপজেলা পরিষদের মূল্যবান গাছগুলো হাওয়া
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতের আঁধারে দীঘিনালা উপজেলা পরিষদের মূল্যবান গাছগুলো হাওয়া

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৯মি.) পর পর দুই দিনে রাতের আঁধারে দীঘিনালা উপজেলা পরিষদের বেশ কয়েকটি বয়েসী গাছ কে বা কারা কেটে নিয়েছে। এরমধ্যে ৫টি সেগুন ১টি মেহগনি ও একটি নিম গাছ কেটে রাতেই স্থানীয় স.মিলে চিরাই করতে নিয়ে গেছে শ্রমিকরা। শুধু তাই নয়, গাছের ক্ষত ঢাকতে বড় বড় সেগুন গাছের যাতে কোন চিহ্ন না থাকে সেজন্য মাটি থেকে মূল পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে। আবার কোন কোনটির গোড়ায় লতাপাতা দিয়ে ডেকে দেয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের যে কোন ধরনের গাছ কাটার ক্ষেত্রে বন বিভাগের অনুমতি ছাড়াও নিলাম প্রদান এবং প্রয়োজনীয় রাজস্ব পরিশোধের বিধিবিধান থাকলেও এক্ষেত্রে সেগুলির কোনই তোয়াক্কা করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই গাছ গুলো অনেক বছর আগে উপজেলা পরিষদের চার দিকে সৃজন করা ছিল। কিন্তু উপজেলা পরিষদের কমপ্লেক্স নির্মাণের দোহায় দিয়ে রাতের আঁধারে গাছগুলো দিয়ে উপজেলার দুই কর্মকর্তা নিজেদের জন্য ফার্ণিসার বানানোর কৌশলে স্থানীয় স.মিলে নিয়ে চিরাই করানো হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, দীঘিনালা উপজেলা পরিষদের প্রাচীর ঘেঁষা গাছগুলোই কাটা হয়েছে। এবং খোঁজ নিয়ে জানা যায়, এই গাছ গুলো নিলামে দিলে বহু টাকা রাজস্ব আয় হতো সরকারের। কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউ এন ও এবং দূযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তার (পিআইও) মৌখিক সিদ্ধান্তেই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গাছগুলো কেটে ফেলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন বিভাগ থেকে কোন ধরনের অনুমতি অথবা উপজেলা পরিষদের কোন নিলাম বিজ্ঞপ্তি দেয়া হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা চেয়ারম্যান এর মৌখিক সিদ্ধান্তে গাছ কাটা হয়েছে।
স্থানীয় কাঠ ব্যবসায়ীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, যেকয়টি সেগুন গাছ কাটা হয়েছে সেগুলোর বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে।
উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা নিয়ম মেনে গাছ কাটা না হওয়ার বিষয়টি স্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সেগুন গাছকাটা হয়নি, কাটা হয়েছে মরা কয়টি বিভিন্ন প্রজাতির গাছ।
দীঘিনালা উপজেলা রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, উপজেলা পরিষদের গাছ কাটার ক্ষেত্রে কোন ধরনের অনুমতি নেয়া হয়নি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ