সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সড়ক ও জনপদ বিভাগের ৫টি অফিসের কার্যক্রম অচল
খাগড়াছড়িতে সড়ক ও জনপদ বিভাগের ৫টি অফিসের কার্যক্রম অচল
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩২মি.) খাগড়াছড়িতে সড়ক জনপদ বিভাগের ওর্য়াকচার্জড কর্মচারীরা তাদের চাকুরী নিয়মিত করার দাবিতে নির্বাহী প্রকৗশলীর অফিসসহ ৫টি অফিসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে সড়ক ও জনপদ বিভাগের অফিসিয়াল কার্যক্রম অচল হয়ে পড়েছে।
আজ সোমবার দিনভর কর্মচারীরা চাকুরী নিয়মিত করার দাবিতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সভাপতিত্ব করেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের খাগড়াছড়ির সভাপতি মো. বদরে আলম।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ কয়েকযুগ ধরেও এখানকার ৩শত কর্মচারীর চাকুরী নিয়মিত করা হয়নি। কর্মচারীরা নানা হতাশা ও পারিবারীক অভাব অনটনে রয়েছে। সম্প্রতি মো. শাহাজাহান ও মো. মমিনুল হক ২জন কর্মচারী মৃত্যুবরণ করেছে। তাদের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। সহসা চাকুরী নিয়মিত করা না হলে কর্মচারীরা বৃহৎ আন্দোলনে যাবে।
সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ধর্মজ্যোতি চাকমা ও মো. ফয়েজ। গত ২ দিন ধরে আন্দোলনে কর্মচারীরা মাঠে থাকায় এখানকার সড়ক ও জনপদ বিভাগের উন্নয়ন কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। নির্বাহী প্রকৌশলী মো. মোছলেহ উদ্দিন চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,কর্মচারীদের আন্দোলনে অফিসের কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কর্মচারীদের আন্দোলনে নির্বাহী প্রকৌশলী খাগড়াছড়ি,গুইমারা,এসডি কার্যালয়,দিঘীনালা ও মানিকছড়িসহ ৫টি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে।





খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ