শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চুরির অপবাদে হাত বেঁধে ২ শ্রমিককে নির্যাতন
প্রথম পাতা » অপরাধ » চুরির অপবাদে হাত বেঁধে ২ শ্রমিককে নির্যাতন
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুরির অপবাদে হাত বেঁধে ২ শ্রমিককে নির্যাতন

---গাজীপুর জেলা প্রতিনিধি ::(২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৩মি.) গাজীপুরের শ্রীপুরে চুরির অভিযোগে দুই শ্রমিককে হাত বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়।

গতকাল ৬ নভেম্বর সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকায় ‘গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড’ নামে একটি ব্যাটারি উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার রাসু হোসেন (২৭) খুলনা জেলার দৌলতপুর থানার গিলাতলা গ্রামের খোকন মিয়ার ছেলে ও শাহিন আলম (২০) পিরোজপুর জেলার জিয়ানগর থানার চরবলেশ্বর গ্রামের খলিল মিয়ার ছেলে। তারা ওই কারখানায় এক্সট্রা পদে চাকরি করতেন এবং পাশেই হাবিবুর রহমান ও মহসিনের বাসায় ভাড়া থাকতেন।

কারখানার শ্রমিক শাহিন ও রাসু চুরির অভিযোগ অস্বীকার করে জানান, তারা দুজনই বাসায় ঘুমিয়ে ছিলেন। গত সোমবার ভোরে নিরাপত্তাকর্মীরা তাদের ঘুম থেকে তুলে কারখানায় নিয়ে আসে। পরে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে শাহিন সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকের সামনে গলায় চোর লেখা কাগজ ঝুলিয়ে জানালার গ্রিলের সঙ্গে তাদের হাত বেঁধে রাখে।

তারা আরও জানায়, শাহিনের ভাড়া বাসার সামনে কারখানার একটি সিসার দন্ড পাওয়ায় তাদের চোর সাব্যস্ত করে নির্যাতন চালানো হয়।

পরে বেলা ১১টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে দ্রুত তাদের হাতের বাঁধন খুলে কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

তারা জানায়, কারখানার ভেতরে নিয়ে জোর করে সাদা কাগজসহ কয়েকটি কাগজে তাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে চাকরি থেকে বরখাস্ত করাসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধে অপারগতা প্রকাশ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ভীতি দেখায়।

এ বিষয়ে কারখানার দোভাষী নূর মোহাম্মদ শিপন জানান, ওই দুজন চুরি করেছে, তাই কারখানার অন্যদের সচেতন করতে তাদের হাত বেঁধে ঘুরানো হয়েছে। তাদের তেমন মারধর করা হয়নি।

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান জানান, ওই কারখানাটি চাইনিজ মালিকানায় প্রতিষ্ঠিত। কারখানা কর্তৃপক্ষ চুরির অপরাধে দুই শ্রমিককে সামান্য চড়থাপ্পড় দিয়েছে। পরে মুচলেকা রেখে দুপুরের দিকে ছেড়ে দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে অভিযুক্তদের পায়নি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)