শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » দেশের আর্থসামাজিক উন্নয়নে নদী খননের বিকল্প নেই : নৌ-পরিবহনমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » দেশের আর্থসামাজিক উন্নয়নে নদী খননের বিকল্প নেই : নৌ-পরিবহনমন্ত্রী
বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের আর্থসামাজিক উন্নয়নে নদী খননের বিকল্প নেই : নৌ-পরিবহনমন্ত্রী

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৭মি.) নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন নদীপথ বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ন অধ্যায়। নদী খননের মধ্যদিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন তরান্বিত হবে। এই উপলব্ধি থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশের নদীগুলো খননের কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারপর থেকে নদী খননের আর কোন কার্যক্রমের অগ্রগগিত হয়নি। বর্তমান সরকার পুনঃরায় সেই গুরুত্ব উপলব্ধি করে সারাদেশের নদী খননের কার্যক্রম হাতে নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে নদী ভরাট হয়ে নদী লাবন্যতা হারিয়েছে। অথচ নদীর সাথে আমাদের কৃষিসহ বিভিন্ন পেশার মানুষের উন্নয়নের সম্পৃক্তা রয়েছে। তিনি আজ বৃহষ্পতিবার আত্রাই উপজেলা সদরে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
পঞ্চগড়-দিনাজপুর-নওগাঁ-পাবনা নৌপথ খনন কাজের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক (জি) এনইউপি, এনডিসি, পিএসসি,বিএন। দেশের নৌ-পরিবহনখাতে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, এর আগে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর প্রায় মরে গিয়েছিল। কিন্তু এ সরকারের সময় তা আবার জেগে উঠেছে। ইতিপূর্বে সাড়ে ১১ কোটি টাকা লোকসান দিয়েছে। কিন্তু আমাদের উদ্যোগে কেবল গত এক বছরে লাভ করেছে ৭০ কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের জন্য বর্তমানে রিজার্ভ হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা যা এ ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন। ইতোপূর্বে কখনও তা সম্ভব হয় নি। তিনি বর্তমান প্রধানমন্ত্রীর সাফল্যের কথা উল্লেখ করে বলেন পদ্মাসেতুর কাজ দেশের নিজস্ব অর্থায়নে শুরু হয়েছে। এর নির্মান কাজ এগিয়ে চলেছে। আগামী ২০১৯ সালের মধ্যে পদ্মাসেতুর নির্মান কাজ শেষ হবে। নৌপরিবহন মন্ত্রী বিশেষ করে উত্তরাঞ্চলের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন এই অঞ্চলের বাহাদুরাবাদ-বালাসাঘাট নৌপথ আবার চালু হতে যাচ্ছে। এই নৌ-পথ চালু হলে এই অঞ্চলের মানুষের চলাচলের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে। তিনি আত্রাই-রাণীনগরের উন্নয়েনর ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবরও ইসরাফিল আলমকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রানীননগর) আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলম, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ’র জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল ও সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।

উল্লেখ্য আত্রাই রাবারড্যাম থেকে নাটোরের গুরুদাসপুর রাবারড্যাম পর্যন্ত ৪৬ কিলোমিটার নদীপথ ১৬২ কোটি টাকা ব্যয়ে ড্রেজিং পদ্ধতিতে খনন কাজের উদ্বোধন করা হলো। মন্ত্রী আত্রাইয়ে আসলে হাতি দিয়ে তাকে স্বাগত জানানো হয়।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)