রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মি.) গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মিজান (২২) নামে একজন ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
আজ ১৯ নভেম্বর রবিবার ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজান নেত্রকোনা সদরের দুগিয়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার এসআই সুজন কুমার পন্ডিত স্থানীয়দের বরাত দিয়ে জানান, চালকের পাশের আসনে বসে মিজান ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তাদের ট্রাকটি বানিয়ারচালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে বাম পাশের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। এসময় চালক ট্রাক থেকে বেরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা