শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, আটক ৬
প্রথম পাতা » অপরাধ » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, আটক ৬
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, আটক ৬

---ময়মনসিংহ অফিস :: (৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১১মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয়জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।

আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার এক পরীক্ষার্থীর বদলে অন্যজনের পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সোহেল রানা, নাজমুজ সাকিব, মো. আতিক, মাহবুবুর রহমান মনির, সাকিবুর রহমান এবং ফরিদ আলম নামের আটককৃত ছয় জনই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. জাহিদুল কবীর জানান, ভর্তি পরীক্ষার পরিদর্শকরা একজনের বদলে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

ডি- ইউনিটে ৭ টি বিভাগ- অর্থনীতি বিভাগ, আইন ও বিচার বিভাগ, লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ, ফোকলোর বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, পপুলেশন সায়েন্স বিভাগ, স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ রয়েছে। সকাল ৯ টা হতে ১০টা, বেলা ১১ টা হতে ১২টা, বেলা ১.৩০ টা হতে ২.৩০ টা, এবং বেলা ৩.৩০ টা হতে ৪.৩০ টা পর্যন্ত চার শিফ্ট-এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডি- ইউনিটে মোট ৪২০ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ১৪,৫৪৭টি। ডি- ইউনিটে পরীক্ষার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এ বছরের ভর্তি পরীক্ষা শেষ হলো।

এদিকে, ইতোমধ্যেই এ- ইউনিটের পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.jkkniu.edu.bd-তে প্রকাশিত হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)