শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে ট্রেনের সহকারী চালক নিহত

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুব ১.৫৫মি.)ঢাকা- রাজশাহী রেল রুটের গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের খুঁটিবাহী একটি বিকল ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নূর আলম শরিফ (৪৫) নামে ট্রেনের এক সহকারী চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। নিহত সহকারী চালক নূর আলম শরীফ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শশা গ্রামের মমিন শরীফের ছেলে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ওই রুটে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আজ শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রকিবুল ইসলাম ও স্থানীয়রা জানান, রাতে বিদ্যুতের খুঁটিবাহী একটি ১০ চাকার ট্রাক বক্তারপুর এলাকার অবৈধ রেল ক্রসিংয়ের ওপর ওঠে ব্রেক ফেল করে বিকল হয়ে যায়। রাতে লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লালমনিহাট যাওয়ার পথে ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনের কিছু অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় ট্রেনের সহকারী চালক নূর আলম শরীফকে আহতাবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
---এসআই রকিবুল ইসলাম আরো জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ওই রুটে চলাচলকারী নীলসাগর, চাপাই এক্সপ্রেস, সুন্দরবনসহ ৬/৭টি ট্রেন চলাচলে বিঘন হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে শুক্রবার সকাল ৮ টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এসআই রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে রতনপুর এলাকায় মৌচাক স্টেশনে রাখা হচ্ছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মোঃ শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার রাত ২টায় উপজেলার বক্তারপুর রেলক্রসিংয়ে উত্তরবঙ্গগামী লালমনি এক্সপ্রেস এই দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর থেকে সকাল পৌনে ৮টা পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে বলে জানান রেল কর্মকর্তা শাহজাহান মিয়া।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুন নাহার জানান, ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ট্রেনের সহকারী চালক নূর আলম শরীফ নিহত এবং সোহেল নামে এক যাত্রীকে এই কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)