শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবক লীগের ভুয়া কমিটি
রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবক লীগের ভুয়া কমিটি
পটুয়াখালী প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৩মি.)
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি প্রচার করে নেতাকর্মীদের বিভ্রান্তিতে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বর্তমান কমিটির কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও এ ঘটনায় শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস আলম বাদী হয়ে ওই কমিটি প্রচারকারী রুবেল হাওলাদার ও মামুন খলিফাকে বিবাদী করে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জেলা কমিটি বলছে, রুবেল-মামুনের প্রচার করা কমিটি ভুয়া। তারা অন্যায় করেছে। জিডিতে উল্লেখ করা হয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও সম্প্রতি রুবেল হাওলাদার ও মামুন খলিফা নামের ব্যক্তিরা গোপনে জামায়াত-বিএনপির লোকদের একত্রিত করে একটি কথিত কমিটির প্রচার চালায়। ওই কমিটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে বর্তমান কমিটির নেতাদের মান ক্ষুণ করছে। এরফলে দলের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। ভবিষ্যতে বিবাদীরা দলের যেকোন ক্ষতির আশঙ্কা রয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস আলম জানান, ‘আমাদের কমিটি চলমান থাকলেও ভুয়া কমিটিতে রুবেল সভাপতি এবং মামুন সাধারণ সম্পাদক দাবি করছে। এ ভুয়া কমিটি প্রচার করে দলের নেতাকর্মীকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। তারা দলের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম করে বেড়াচ্ছে। ইতোমধ্যে বিষয়টি আমি জেলার নেতাদের অবহিত করেছি।’
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস বলেন, ‘রুবেল-মামুনের প্রচার করা কমিটি ভুয়া।’ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানূর হক বলেন, ‘ভুয়া কমিটি প্রচার করে রুবেল-মামুন অন্যায় করেছে। এটা তারা পারে না।’





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা