শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে সাম্প্রদায়িত হামলায় ৪ ছাত্র গুরুতর আহত: ২ জনের অবস্থা আশংকাজনক
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে সাম্প্রদায়িত হামলায় ৪ ছাত্র গুরুতর আহত: ২ জনের অবস্থা আশংকাজনক
সোমবার ● ২৭ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সাম্প্রদায়িত হামলায় ৪ ছাত্র গুরুতর আহত: ২ জনের অবস্থা আশংকাজনক

---অঞ্জন চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (১৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) রাঙামাটিতে বাঙালীদের আক্রমনে তিন চাকমা ছাত্র  ও এক বাঙালী ছাত্র মারাত্মক আহত হয়েছে। দুই জনের অবস্থা আশংকাজনক। ২৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় রাঙামাটি চিংহ্লামারী ষ্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে রাঙামাটি জেলার বরকল উপজেলার বড় হরিনার রাঙাপানি ছড়া গ্রামের যাত্রা মোহন চাকমার ছেলে অনিল কান্তি চাকমা (২২), বরকল উপজেলার তালছড়া গ্রামের ধর্ম মোহন চাকমার ছেলে গোপাল কান্তি চাকমা (২৩) রাঙামাটি সদর উপজেলার কান্দ্যা গ্রামের প্রিয়ময় চাকমার ছেলে সায়ন চাকমা (২০) এবং রাঙামাটি হাসপাতাল এলাকার মো. আবুল হাসেমের ছেলে মো. পারভেজ (১২) ।

--- অনিল কান্তি চাকমা (২২) এবং গোপাল কান্তি চাকমা রাঙামাটি সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মো. পারভেজ রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
আহত মো. পারভেজ জানান, পারভেজসহ তিনজন ছাত্র প্রায়ভেট পড়ে ষ্টেডিয়ামের পাশ দিয়ে সন্ধ্যা ৬টার দিকে বাসায় ফেরার সময় কতিপয় বাঙালী যুবক ষ্টেডিয়ামের গ্যালারীর দিক থেকে নেশা করে বেরহয়। দুর্ঘটনা বশত পারভেজদের সাথে তাদের ধাক্কা লাগে এতে যুবকরা ক্ষিপ্ত হয়ে পারভেজদের পিটাতে উদ্ধ্যত্ব হলে এমন সময় জেলা ক্রীড়া সংস্থার রুমেল বড়ুয়ার সাথে দেখা হয়, রুমেল বড়ুয়া- ’’এরা ছোটভাই এদেরকে যেতে দাও” বলে মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেলে নেশাগ্রস্থ যুবকরা পারভেজদের মারতে শুরু করলে পারভেজের দুই বন্ধু দৌড়ে মূল সড়কে উঠতে সক্ষম হলেও পারভেজ পিছিয়ে পরায় যুবকরা তাকে বেধরক পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়।

---এঘটনা কে বা কারা পাহাড়ী-বাঙালী সংঘর্ষ বলে এলাকায় অপপ্রচার চালায়। সেই প্রচারে স্থানীয় বাঙালীরা লাঠিসোটা নিয়ে ষ্টেডিয়াম এলাকায় অবস্থান নিয়ে উৎ পেতে থাকে। এসময় পথচারী অনিল কান্তি চাকমা, গোপাল কান্তি চাকমা এবং সায়ন চাকমা ষ্টেডিয়ামের পাশ দিয়ে হেটে আসার সময় পূর্বে থেকে ওঠ পেতে থাকা ২০-৩০ জনের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে অনিল কান্তি চাকমা, গোপাল কান্তি চাকমা এবং সায়ন চাকমা গুরুতর আহত করা হয়। হামলাকারীরা আহতদের কাছে থাকা মোবাইল, হাতঘড়ি, নগদ টাকা কেড়ে নেয়।---
ঘটনায় আহত মো. পারভেজ একজনের নাম এবং আহত অনিল কান্তি চাকমা একজনের নাম চিহ্নিত করেছে। ঘটনার সুষ্টু তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হয়নি।
বর্তমানে আহত অনিল কান্তি চাকমা এবং মো. পারভেজ রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোপাল কান্তি চাকমা এবং সায়ন চাকমাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রামে স্তানান্তরিত আহত গোপাল চাকমার একটি হাত একটি পা ভেঙ্গে গেছে এবং মাথায় গুরুতর জখম হয়েছে। গোপাল চাকমা কোন কথা বলতে পারেনা বলে তার স্বজনরা জানিয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস (সন্তু লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ -পিসিপি আহত অনিল কান্তি চাকমা, গোপাল কান্তি চাকমা ও সায়ন চাকমাকে তাদের দলীয় কর্মী দাবী করে হাসপাতাল এলাকার ৫জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রাঙামাটি কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৩ তারিখ ২৬/১১/২০১৭ ইংরেজি। মামলার বিষয়টি রাঙামাটি কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই লিমন বোস সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস (সন্তু লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ -পিসিপি হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)