শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ
মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

---নওগাঁ প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.৩৪মি.) নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাতের আঁধারে প্রায় ৬০-৭০ মণ পরিত্যাক্ত সরকারি বই বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু বই বিক্রয়ের এই অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান।
স্থানীয়রা জানান, ভবানীপুর বাজারে একাধিক বই ক্রয় করার দোকানদার রয়েছেন। প্রধান শিক্ষক গোপনে এই বইগুলো বিক্রয় করার জন্য বাজারের এক বই ক্রেতার সঙ্গে প্রথমে আতাত করেন। কিন্তু প্রধান শিক্ষক সেই ক্রেতার কাছে বইগুলো বিক্রয় না করে বেশি লাভের আশায় বাজারের অমর ডেকোরেটরের দোকানে রিপন নামের অপর এক বই ক্রেতার কাছে বইগুলো বিক্রয় করেন। এতে আগের বই ক্রেতা ক্ষুদ্ধ হয়ে এই বই বিক্রয় করার ঘটনাটি বাজারে ফাঁস করে দেন। আর এরপর থেকে এই বিষয়টি নিয়ে এলাকায় চলছে কানাঘোসা।
সূত্রে জানা, গত শুক্রবার (২৪নভেম্বর) দিবাগত রাত অনুমান ৩টার সময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহম্মদ আলীর নেতৃত্বে ও বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আমান সরদারের সহযোগিতায় ভটভটি যোগে ভবানীপুর বাজারের ভাঙ্গরী জিনিস বিক্রেতা খন্দকার রিপনের কাছে গড়ে ২০টাকা কেজি দওে প্রায় ৬০ থেকে ৭০ মণ বই বিক্রয় করেন। এতে অনুমান প্রায় ৬০ থেকে ৭০হাজার টাকার বই বিক্রয় করেছেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। বাজারের স্থানীয় কিছু লোকজন বিষয়টি বুঝতে পারেন। এরপর থেকে ওই এলাকায় এই বিষয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এক পর্যায়ে বই বহনকারী ভটভটি চালক মির্জাপুর গ্রামের আব্দুল মজিদ বিষয়টি স্বীকার করেন। এরপর স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে আমার প্রতিষ্ঠানের বই আমি বিক্রয় করেছি তাতে অন্যের কী।
স্থানীয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন বলেন বিষয়টি আমার কানে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু গন্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানার জন্য যাই। কিন্তু তিনি আমাদের সঙ্গে খারাপ আচরন করে বলেন যে আমার প্রতিষ্ঠানের বই আমি বিক্রয় করেছি তাতে অন্যের কী। তিনি আরো জানান আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তর মুলক শাস্তি চাই।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুুব রহমান জানান, এটা সম্পন্ন মিথ্যে ও বানোয়াট। সমাজে আমার মান ক্ষুন্ন করার জন্য একটি মহল এই মিথ্যে গুজব প্রচার করেছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আব্দুল মজিদ মৃধা (গোলাপ) জানান, বিষয়টি সম্পন্ন মিথ্যে। বিদ্যালয়ের মান ক্ষুন্ন করার জন্য একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা বিগত সালের পুরাতন বই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য কিংবা অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় বিক্রয় করতে পারেন। এই বিষযটি তার আওতার মধ্যে পড়ে না। তবে রাতের আাঁধারে বই বিক্রয় করার বিষয়ে এই কর্মকর্তা কোন মন্তব্য করতে রাজি নন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)