শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেট কাষ্টঘরে গড়ে উঠছে মাদক রাজ্য
প্রথম পাতা » অপরাধ » সিলেট কাষ্টঘরে গড়ে উঠছে মাদক রাজ্য
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট কাষ্টঘরে গড়ে উঠছে মাদক রাজ্য

---সিলেট প্রতিনিধি :: (২৩ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) সিলেট’র দক্ষিণ সুরমার ‘অপরাধ রাজ্য’ খ্যাত রেলস্টেশন এলাকায় মাদকের রমরমা অবস্থা আগের মতো নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় রেলস্টেশনকেন্দ্রিক মাদক ব্যবসায়ীরা অনেকটা লাপাত্তা হওয়ার সুযোগে নগরীর কাষ্টঘর এলাকায় গড়ে উঠেছে মাদকের রমরমা ব্যবসা।

বর্তমানে সিলেটের নয়া ‘মাদক স্টেশন’ হিসেবে পরিচিতি লাভ করেছে কাষ্টঘর।
এখানে হরিজন সম্প্রদায়ের ৩ জন নিয়ন্ত্রণ করছে ইয়াবা, হেরোইন ও গাঁজা ব্যবসা। মাদকখাতে নেপথ্যে থেকে তাদের টাকা বিনিয়োগ করছে সিলেটের মাদক ডনেরা। যে কারণে খুব দ্রুত কাষ্টঘর মাদকের ভয়ঙ্কর স্টেশনে পরিণত হয়ে উঠেছে।

এখান থেকে ইয়াবা ডিলারদের হাত ধরে মাদক ছড়িয়ে পড়ছে গোটা সিলেটে। পাশাপাশি সিলেটের অন্য মাদক আস্তানার ব্যবসায়ীরাও কাষ্টঘর কেন্দ্রীক মাদকের জাল বিস্তারে যুক্ত রয়েছেন।

অনুসন্ধানে জানা গেল, সম্প্রতি সিলেটের কাষ্টঘরের মাদক আস্তানায় বড় বড় ইয়াবা চালান প্রবেশের তথ্য পায় গোয়েন্দারা। কিছুদিন আগে এরকম একটি চাঞ্চল্যকর তথ্য পেয়ে প্রথমে গোয়েন্দারা সাদা পোশাকে নজরবন্দি করে যান আস্তানাটি। কিন্তু কাষ্টঘরের রাস্তায় মাদক বিক্রেতাদের তথ্যদাতারা আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের তথ্য পৌঁছে দেয় মাদক ডিলারদের কানে। তাই বিজিবির তিনটি গাড়িতে করে এসেও ইয়াবার বড় চালানটি জব্দ করা যায়নি।

পরে মাদকদ্রব্য অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে সামান্য কিছু ইয়াবা বড়ি, হেরোইন ও গাঁজাসহ দুজনকে আটক করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। অথচ এখনো কাষ্টঘর হচ্ছে সিলেটের ইয়াবার নয়া স্টেশন।

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর সহজে দেশব্যাপী ইয়াবা বড়ি পাচার হচ্ছে। আগে এসব মাদক চালান যেত রেল স্টেশনে। সেখানে র্যাবের নিয়মিত অভিযানের কারণে মাদক আস্তানাটি ঝিমিয়ে পড়েছে। সক্রিয় হচ্ছে কাষ্টঘরের আস্তানা।

মাদকের নেপথ্যের ডনেরা হরিজন সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করছে। কারণ, কাষ্টঘরে সুইপার কলোনীতে অভিযানে যেতে আইনশঙ্খলাবাহিনীর অপদস্ত হওয়ার ঝুঁকি থাকে। এতে দিনে দিনে এই নয়া মাদক স্টেশন বিস্তার লাভ করছে। হরিজন সম্প্রদায়ের বাঘা লাল, রতন লাল ও পান্না লাল এখানে ইয়াবা ডিলার। অসংখ্য হরিজন সম্প্রদায় যেখানে দারিদ্রের কষাঘাতে জর্জরিত, সেখানে এই তিনজন মাদক বিক্রি করে রাতারাতি মাদক বিত্তশালীতে পরিণত হয়েছে। অথচ বাকি হরিজন লোকেরা সিসিকের অধীনে বা নানা পেশায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কাষ্টঘরের এই দুতিনজন মাদক ডিলাররা সুইপার কলোনীর তরুণ সমাজকেও বিপথে নেওয়ার চেষ্টা করছে।

খোঁজ নিয়ে জানা গেল, ইতোপূর্বে কয়েকবার এই তিন কুখ্যাত মাদক ডিলারকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তার করেছে। কিন্তু তারা নেপথ্য আশ্রয়দাতাদের সাহায্যে জামিনে বের হয়ে আসে দ্রুত। আবার সারা সিলেটজুড়েই শুরু করে মাদক ব্যবসা। নেশাসক্তরা কাষ্টঘরে গিয়েও নেশা খেয়ে চলে আসছে। সেখানে রাস্তায় রাস্তায় দাঁড়ানো থাকে মাদক বিক্রেতারা।

এমনকি শিশুদের হাতেও কাগজে মুড়িয়ে মাদকের ঠোঙা দেওয়া হয়। এতে শিশুদের জীবনও বিপন্ন হচ্ছে। আবার সিলেটের বাইরের মাদক স্পটের ব্যবসায়ীরা কাষ্টঘরের ডিলারদের কাছে এসে কিনে নিয়ে যাচ্ছেন তাদের এলাকায়। বড় মাদক চালানের অর্ডার অটোরিকশা ও প্রাইভেটকারে করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ারও মানুষ আছে।

এ বিষয়ে জানতে চাইলে র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাইন উদ্দিন বলেন,‘ যেখানে মাদক সেখানেই র্যাবের অভিযান হচ্ছে। রেলস্টেশনকে মাদকমুক্ত করতে র্যাবের পক্ষ থেকে সব ধরণের জোরালো অভিযান করা হয়েছিল। তাই সিলেটের এই পুরাতন মাদক জোন এখন নিষ্ক্রিয়। নতুনভাবে সক্রিয় হয়েছে কাষ্টঘর। এই মাদক এলাকার ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে। অতীতেও এখানে একবার বড় ধরণের অভিযান করেছিল র্যাব। এবার র্যাব তার নিজস্ব পদ্ধতি অনুসারে নতুন করে অভিযান পরিচালনা করবে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)