বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুরুদাসপুরে পৌর নির্বাচনে বিএনপি নেতা আমজাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী
গুরুদাসপুরে পৌর নির্বাচনে বিএনপি নেতা আমজাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী

গুরুদাসপুর প্রতিনিধি :: আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আমজাদ হোসেন৷
জানা যায়, তৃণমুল নেতাকর্মিদের মতামতকে উপেক্ষা করে মো. আব্দুল আজিজকে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও মশিউর রহমান বাবলুকে পৌর বিএনপি’র আহ্বায়ক করায় এবং আমজাদ হোসেনের মত হেভিওয়েট নেতাকে দলীয় গুরুত্বপূর্ণ কোনো পদে না রাখায় তার কর্মি সমর্থকরা বিক্ষুব্ধ হয় ৷ আবার তাকে পৌর নির্বাচনে মনোনয়ন না দেয়ায় দ্বিধাবিভক্ত বিএনপি’র মধ্যে আবারও ফাটল ধরলো ৷
আমজাদ হোসেন বলেন, দলের ক্রান্তিকালে আমি মাঠে ছিলাম এবং আছি ৷ জনগনের অকুন্ঠ সমর্থনে আমিই মেয়র নির্বাচিত হবো ৷ অপরদিকে দলের ত্যাগী নেতাকর্মিরা মনে করেন, অভ্যনত্মরীন কোন্দল না মিটলে নির্বাচনে ভরাডুবি অনিবার্য ৷
জানতে চাইলে মশিউর রহমান বাবলু বলেন, আমজাদ হোসেন দলের বাইরের একজন স্বতন্ত্র প্রার্থী ৷ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নিঃসন্দেহে আমিই বিজয়ী হবো ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪