শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » উদ্বোধনের অপেক্ষায় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম
প্রথম পাতা » পটুয়াখালী » উদ্বোধনের অপেক্ষায় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম
শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদ্বোধনের অপেক্ষায় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৫ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) পটুয়াখালী জেলার কলাপাড়ায় উদ্বোধনের অপেক্ষায় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম। ইতিমধ্যে ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
আগামী জানুয়ারি মাসের শেষদিকে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
তিনি বলেন, অডিটোরিয়ামটি চালু হলে কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে উজ্জীবিত করবে।
জানাগেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নামানুসারে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ৫০ শতক জমিতে নির্মিত হচ্ছে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়াম।
কলাপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মিজানুজ্জামান জানান, কমপ্লেক্সটি নির্মাণের লক্ষ্যে ২০১৫ সালের আগস্ট মাসে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। একেএ-এমকে নামের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ কাজটি করছেন। তিনি জানান, কলাপাড়া পৌরসভা এন্ড বিএমডিএফ প্রকল্পের অধীন বিশ্বব্যাংকের অর্থায়নে সাত কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অডিটরিয়ামটি। ইতোমধ্যে এর ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার জানান,অডিটোরিয়ামটি উদ্বোধন হলে কলাপাড়া উপজেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অনুষ্ঠান করা যাবে এখানে। তখন নতুন উদ্যমে শুরু হবে পথ চলা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)