শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
প্রথম পাতা » গাজিপুর » আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৩মি.) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আখেরি মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনাসহ ইহকালে শান্তি ও পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি কামনা করেছেন মুসল্লীরা। এবারই প্রথম আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুইটাই বাংলায় করা হয়েছিল।

১৪ জানুয়ারি রবিবার বেলা ১১টায় শুরুর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার জন্য সকাল ১০টা ৪০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। ৩৫ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ জোবায়ের।

এদিন সকাল থেকে বাংলাদেশের মাওলানা প্রকৌশলী আনিসুর রহমানের বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের তৃতীয় তথা শেষ দিনের কার্যক্রম শুরু হয়। পরে হেদায়াতি বয়ান করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

এরপর অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। বিশ্ব ইজতেমায় সমবেত দেশি-বিদেশি মুসল্লিদের পাশাপাশি রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলার মুসল্লিরা আখেরি মোনাজাতে শরিক হন। মোনাজাতে নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারীদেরও মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এমনকি বাসা-বাড়ি ও কারখানার ছাদ, নৌকা, বাসের ছাদ, ফুটওভার ব্রিজ-যে যেখানে পেরেছেন সেখানে বসেই দুই হাত তুলে মোনাজাতে অংশ নিয়েছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট আজমত উল্যাহ খান মোনাজাতে অংশ নেন।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় বিপুল সংখ্যক মুসল্লির সমাগম এবং তাদের চলাচলের সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করে জেলা পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আখেরি মোনাজাত উপলক্ষে ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। মুসল্লিদের বিশ্ব ইজতেমাস্থলে আসা-যাওয়া নির্বিঘœ করতে ঢাকার আব্দুল্লাহপুর, আশুলিয়ার কামাড়পাড়া, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস ও টঙ্গীর নিমতলী পর্যন্ত সড়ক-মহাসড়কে টঙ্গীগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ভোগড়া বাইপাস ও নিমতলী থেকে ইজতেমা মাঠ পর্যন্ত ১৫টি শাটল বাস মুসল্লিদের আনা-নেওয়ার জন্য চলাচল করছে।

তিনি বলেন, ‘পুরো ইজতেমা ময়দান এলাকা আমরা কর্ডন করে রাখব। ইজতেমা ময়দানে খিত্তায় ও বিদেশি নিবাসে, ইজতেমা মাঠের চারপাশে, ওয়াচ টাওয়ারে পোশাকে-সাদা পোশাকে বেশ সংখ্যক পুলিশ অবস্থান করবে। আশপাশ এলাকায় টহল, চেকপোস্ট অব্যাহত থাকবে।’

যানবাহন চলাচল নিয়ন্ত্রণ থাকায় মোনাজাতে অংশ নিতে ওই সব এলাকা দিয়ে ভোর থেকেই হাজার হাজার মুসল্লি পায়ে হেঁটে ইজতেমাস্থলের দিকে যান। অনেকে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতেই ইজতেমা প্রাঙ্গনে এসে পৌঁছান।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ঢাকার একাংশসহ দেশের ১৪ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এসব এলাকার মুসল্লি আগামী বছরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারছেন না।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চার দিন বিরতির পর আগামী ১৯ জানুয়ারি শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। আগামী ২১ জানুয়ারি রবিবার ওই পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)