শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষকের শারীরিক নির্যাতন সইতে না পেরে স্কুল ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষকের শারীরিক নির্যাতন সইতে না পেরে স্কুল ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা
রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকের শারীরিক নির্যাতন সইতে না পেরে স্কুল ছেড়ে যাচ্ছে শিক্ষার্থীরা

---সিলেট প্রতিনিধি :: (১ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মি.) সিলেটের জৈন্তাপুর উপজেলার উত্তর বাউরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শারীরিক নির্যাতন সইতে না পেরে স্কুল ছেড়ে পালিয়ে যাচ্ছে কোমল মতি শিক্ষার্থীরা। নির্যাতন সইতে না পেরে ইতোধ্যে সমাপনী পরীক্ষার্থীসহ ৫ম শ্রেণীর ৩ জন ছাত্রী পার্শ্ববর্তী মাদ্রাসায় চলে গেছে। এ নিয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে যেমন আতঙ্ক বিরাজ করছে, তেমনিভাবে স্থানীয় অভিভাবকগণসহ সচেতন মহল বিষয়টি নিয়ে শঙ্কিত।

‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর গত বছরের ২৫ মে সারা দেশের সকল প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়। যার বিষয়বস্তু ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে সকল ধরনের শারীরিক-মানসিক শাস্তিপ্রদান ও সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংত্রুান্ত তথ্য প্রেরণ।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের তুবাং গ্রামে অবস্থিত উত্তর বাউরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব অত্যন্ত উগ্র মেজাজী হওয়ায় রীতিমত শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতন চালান। শারীরিক নির্যাতনে অতিষ্ট বহু শিক্ষার্থীর পড়া-লেখা এখন বন্ধ হয়ে গেছে।

আবার কোনো কোনো শিক্ষার্থী পাশ্ববর্তী মাদ্রাসায় ভর্তি হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় অভিভাবকগণ বিষয়টি নিয়ে তেমন কোনো প্রতিবাদ কিংবা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে অবগত না করায় প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব এযাবৎ শিশুদের শারীরিক প্রহারে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন।

গোপন একটি সূত্রে জানা যায়, সম্প্রতি মারাত্মকভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে উপজেলার সারীঘাট ডুপি গ্রামের আব্দুস শুকুরের মেয়ে তাহমিনা বেগম। মেয়েটি তার নানা তুবাং লামাপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নজির আহমদের বাড়ীতে থেকে পড়া-লেখা করত।

প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব কর্তৃক শারীরিক নির্যাতনের বিষয়ে শিশু মেয়েটির সাথে যখন কথা হয় তখন আড়াল থেকে বেরিয়ে এসে অনুরূপ ঘটনা বলতে শুরু করল। আরো ২ জন মেয়ে, তারাও ঠিক একইভাবে নির্যাতনের শিকার হয়ে স্কুল ছেড়ে এখন মাদ্রাসায় ভর্তি হয়েছে।

এরা হচ্ছে- তুবাং লামাপাড়া গ্রামের আমীর আলীর মেয়ে ফাহিমা বেগম এবং স্থানীয় গ্রামে আত্মীয়ের বাড়ীতে থেকে পড়ুয়া জব্বার আলীর মেয়ে হেনা বেগম।

নির্যাতনের কারন জানতে চাইলে তারা বলে, আমরা তেমন কোনো অপরাধ করিনি। স্কুলে খেলাধুলা করতে গিয়ে একটু দুষ্টমী করলে, বাড়ীর পড়া উপস্থাপন করতে না পারলে অথবা সময় মত উপস্থিত না হলে সর্বোচ্চ শাস্তি পেতে হয়। এর মধ্যে টেবিলের নিচে মাথা আটকে রাখা হয়, তার সাথে রয়েছে বেত্রাঘাত। এছাড়া কান ধরে উটা-বসা, চড়-থাপ্পর এগুলো হর-হামেশা আমাদের উপর চলে।

তাদের কথা বার্তা আর দৃষ্টিভঙ্গী থেকে বুঝা গেছে, স্কুল চলাকালীন সময়ে রীতিমত তাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করে। অর্থাৎ যে কোনো সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রধান শিক্ষক যে কাউকে শারীরিক প্রহার করা শুরু করেন।

তাছাড়া সহকারী শিক্ষক যারা রয়েছেন, তাদের অবস্থাও প্রায় একই রকম। তবে প্রধান শিক্ষকের শাসনের মাত্রাটা একটু বেশী। কারন তিনি তো স্কুলের ‘হেড স্যার’ তাই একটু বেশি আঘাত করার ক্ষমতা মনে হয় সরকার তাকে দিয়েছেন এমনিভাবে ঘটনার বর্ণনা দিয়েছিল শিশু শিক্ষার্থীরা।

এ ব্যাপারে উত্তর বাউরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব’র সাথে আলাপকালে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, মডেল টেস্ট পরীক্ষা হয়েছে ৩ মাস আগে। আর যদি আমার দ্বারা কোনো ছাত্রী শাসনের শিকার হয়েই থাকে তবে এত দিনপর অভিযোগ তুলা হচ্ছে কেন? এটা নিতান্তই ষড়যন্ত্র বলে তিনি দাবীী করেন।

অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল’র সাথে কথা হলে তিনি বলেন, এব্যাপারে আমি এখনো অবগত নই, তবে অভিযোগ আসলে গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে বিহীত ব্যবস্থা নেওয়া হবে।





শিক্ষা এর আরও খবর

রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার
রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত রাবিপ্রবি ও তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)