শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রম আজ ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন । তিনি স্বল্প সময়ের মধ্যে রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবা কার্যক্রম প্রচারের আয়োজন করা এবং রাবিপ্রবি’র অগ্রযাত্রায় পূবালী ব্যাংকের একাত্মতা প্রকাশ করায় পূবালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি রাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বছরে দুইবার walk in interview আয়োজন করার আহবান জানান যার মাধ্যমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পূবালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক ও ডিভিশনাল হেড (এডিসি ডিভিশন) মোঃ রবিউল আলম বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আধুনিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে ম্যানুয়াল ব্যাংকিং থেকে ফোর্থ জেনারেশন তথা অ্যাপস ভিত্তিক ব্যাংকিং এ রুপান্তরের বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদেরকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উত্‌সাহ প্রদান করেন এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণ সঞ্চয়ী স্কিম খোলার আহবান জানান, যার মাধ্যমে শিক্ষার্থীরা যেকোন পরিমান অর্থ জমা করতে পারবে। এছাড়াও তিনি পূবালী ব্যাংকে বিদ্যমান ডুয়েল কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, গ্রিন ব্যাংকিং তথা ক্যাশলেস লেনদেন, পেনশন স্কিম, সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম, প্রি ফেরন এডুকেশন লোন, টিচার্স লোন, পূবালী আবাসন লোন, কার লোনসহ বিভিন্ন সঞ্চয়ী স্কিম, গ্রাহকদের তথ্য সুরক্ষায় পূবালী ব্যাংকের সাইবার সিকিউরিটি ব্যবস্থা অন্যান্য ব্যাংকিং সেবা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে পূবালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (চট্টগ্রাম) মোঃ আক্তারুজ্জামান সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের সকল ডীন বক্তব্য রাখেন। এছাড়াও পূবালী ব্যাংকের রাঙামাটি শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপিস্থত ছিলেন।

আলোচনা সভা শেষে ‘ব্যাংকিং সচেতনতা’ বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত অস্থায়ী ব্যাংকিং বুথ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর মহোদয়। উক্ত ব্যাংকিং বুথ হতে রাবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মোবাইল অ্যাপ ব্যবহার করে সেলফ রেজিস্ট্রেশনের এবং e-kyc-র মাধ্যমে ব্যাংক হিসাব খোলাসহ নানা ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। রাবিপ্রবি’তে পূবালী ব্যাংক পিএলসি’র অস্থায়ী ব্যাংকিং বুথের এই কার্যক্রম ০৮/০৯/২০২৫ হতে ১১/০৯/২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)