মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাসের খাতায় নাম দেখাতে পারেনি। প্রতিষ্ঠানের প্রধান বলছেন এই ফলাফল হাতে পেয়ে তিনি ব্যাপক হতাশ হয়েছে। রাউজানে এই প্রথম পাস করতে না পারা প্রতিষ্ঠানের মধ্যে নাম তুলেছেন পাঁচখাইন মুহিউল উলুম দাখিল মাদরাসা। ১৯৮৯ সালে এই মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এই বছর মাদরাসা থেকে ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জনই ফেল করেন। উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর স্কুলে পাসের হার ৬২ দশমিক ৪৫ শতাংশ। দাখিলে পাসের হার ৬৪ দশমিক ২ শতাংশ। উপজেলার ৫৯টি স্কুল থেকে ৪ হাজার ৩৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছেন ২ হাজার ৬৪১ জন। ২৩টি মাদরাসা থেকে ৯৮৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৫৩৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন শিক্ষার্থী। শুধুমাত্র একটা দাখিল মাদরাসায় ১০ জন শিক্ষার্থী ছিল। ওই ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এবিষয়ে এই মাদরাসার সুপার মাওলানা আতাউল মোস্তাফা বলেন, আমার বলার কোনো ভাষা নেই। একজন শিক্ষার্থী যেখানে পাস করতে পারেনি সেখানে আমার বলার কি থাকে। তিনি এরজন্য অভিভাবকদের দায় করার পাশাপাশি, শিক্ষার্থীরাও পড়াশোনায় অবহেলার কথা বলেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রাহাতুল ইসলাম বলেন, উপজেলাজুড়ে স্কুল থেকে মাদরাসা পর্যায়ে ফলাফল খারাপ হয়েছে। এই বিষয়ে সবার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও যে মাদরাস একজনও পাস করতে পারেনি তদারকির মাধ্যমে কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে আমরা কাজ করব।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই