শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি

করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: একদিকে সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে মাদকের সহজ প্রবেশপথ-চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মাদক ও চোরাচালান নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। ভারতের সীমান্তবর্তী করেরহাট ইউনিয়নের বিভিন্ন পথে ভারত থেকে মাদকসহ নানা অবৈধ পণ্য দেশে প্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাঝেমধ্যে এসব চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ হলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না অবৈধ ব্যবসা। এর প্রভাব পড়ছে কিশোর ও তরুণদের ওপরও। এমন বাস্তবতায় মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাব। রোববার (৯ আগস্ট) মিরসরাই উপজেলার করেরহাট বাজারে সংগঠনটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। করেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, করেরহাট ইউনিয়নের পূর্বাঞ্চল ভারতের সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে সীমান্তপথে মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য প্রবেশের ঝুঁকি রয়েছে। পুলিশ ও বিজিবির নিয়মিত অভিযানে মাদক ও চোরাচালানের পণ্য আটক হলেও সংশ্লিষ্টদের মতে, চোরাচালানের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা না হলে এ সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন।

র‌্যালিতে অংশ নিয়ে উদয়ন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবেশ ঠেকানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তারা আরও বলেন, সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশের সুযোগ বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোথাও মাদক বিক্রি বা চোরাচালানের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

র‌্যালিতে উপস্থিত ছিলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এমরান হোসেন শামীম, করেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল করিম, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সম্পাদক শওকত আলী, সাবেক সহ-সভাপতি দিলীপ কুমার বণিক, আবুল কাশেম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন, উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহম্মদ ডিপটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল মুক্তাদির আদিল, অফিস সম্পাদক আবু আহাম্মদ রিপন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সামাজিক সম্পাদক তোবারক হোসেন রনি, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী পরিষদ সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম ও মিজান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোতাহের হোসেন রাসেল এবং করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নেন।

আয়োজকরা বলেন, শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের চাহিদা কমানোর পাশাপাশি এর ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উদয়ন ক্লাবের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)