শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং ৩৮.০১,৮৪০০.০০০.৯৯.০০৬.২৫-১৫৪৬ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪/১১/২০২৫ খ্রি. তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।
এর আগে রবিবার (৯ নভেম্বর) শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক দাবি করে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা। নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয় জনসংখ্যানুপাতে এ নিয়োগ দেয়া না হলে জেলা পরিষদ চেয়ারম্যান এর পদত্যাগে একদফা আন্দোলন শুরু করা হবে।
পরবর্তীতে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারি শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে ৮টি সংগঠনের ব্যানারে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্বারকলিপিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়।
স্বারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।
তারই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির মিটিংয়ে এক জরুরি বৈঠকে নিয়োগ স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, বিতর্কিত এ নিয়োগ স্থগিত করায় রাঙামাটি জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। তবে জেলা পরিষদের উচিত হবে জনদাবি আমলে নিয়ে বাস্তবতার নিরিখে জনসংখ্যানুপাতে নিয়োগ ও নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগের পরবর্তী পদক্ষেপ নেয়া। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে মানুষ প্রত্যাশা করে সকল পর্যায়ে বৈষম্যমুক্ত ও ন্যায্যতা।
উল্লেখ্য: জানা যায়, রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দরা রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। সাক্ষাৎতে পরিষদ চেয়ারম্যান পার্বত্য উপদেষ্টার সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)