শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাটি খুঁড়ে চুরি হওয়া ২২ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » মাটি খুঁড়ে চুরি হওয়া ২২ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার
বুধবার ● ১৭ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটি খুঁড়ে চুরি হওয়া ২২ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার

---ময়মনসিংহ অফিস :: (৪ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.২০মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বশত ঘরের মাটি খুঁড়ে ঢাকায় চুরি হওয়া ২২ভরি স্বর্ণালংকার ও প্রায় অর্ধ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশএ ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

সোমবার (১৫ জানুয়ারী) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সাগুলি গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়ির বশত ঘরের মাটি খুঁড়ে ২২ ভরি সোনা ও নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১১৯/১, মালিবাগ প্রথম লেন, শাহজাহানপুর, ঢাকার বাসিন্দা কাজী মোক্তার হোসেনের বাসার কাজের বুয়া হিসেবে কাজ করতেন ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের সাগুলি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে লিমা সিদ্দিকী (১৫)। গত ১৫ ডিসেম্বর মোক্তার হোসেনের স্ত্রী রাহিমা পারভীন রোজী তার বাবার বাড়ি মাদারীপুরে বেড়াতে যান। ২৪ ডিসেম্বর বাসায় ফিরে জিনিসপত্র বিছানায় এলোমেলো পড়ে থাকতে দেখেন। পরে বাসার অলমারি খুলে প্রায় ৩০ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হওয়ার বিষয় নিশ্চিত হন। এসময় বাসার কাজের মেয়েকে খোঁজাখোঁজি করে কোথাও পাননি।

বাধ্য হয়ে এঘটনার পর ২৬ ডিসেম্বর ঢাকার শাহাজানপুর থানায় একটি সাধারন ডায়রি করেন। পরবর্তীতে ১১জানুয়ারী কাজের মেয়েকে আসামী করে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা দিয়ে একটি মামলা দায়ের করেন রাহিমা পারভীন রোজী।

এদিকে ওই মামলায় ১৫ জানুয়ারী সোমবার রাতে এস আই মোস্তাফিজার রহমানের নেতৃত্বে শাহজাহানপুরের থানা পুলিশের একটি দল ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়্ ঐ গ্রামে অভিযান চালিয়ে কাজের মেয়ে লিমা সিদ্দিকীর বাড়ির বশত ঘরের মাটি খুঁড়ে ২২ভরি স্বর্ণালঙ্কার নগত ৪৮ হাজার টাকা উদ্ধার করে। স্বণালঙ্কারের মধ্যে রয়েছে সীতাহার ২টি, কণ্ঠচিক ১টি, হাতের বালা ৩ জোড়া, কানের দুল ৫ জোড়া, আংটি ৫টি, চিকন চেইন ২টি, নাক ফুল ১টি। তবে এসময় লিমা ও তার পরিবারের লোকজন বাড়িতে ছিলনা।
মামলার বাদী রাহিমা পারভীন রোজী জানান, কাজের মেয়ে লিমা আক্তার প্রায় ৬বছর ধরে আমার বাসায় কাজ করত। কাজের বুয়া এমন কাজ করবে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু শেষে তাই হল।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) বদরুল আলম খান জানান, শাহজাহানপুর ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)