শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন,আটক-১ : পিস্তলসহ ১ যুবক আটক
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন,আটক-১ : পিস্তলসহ ১ যুবক আটক
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন,আটক-১ : পিস্তলসহ ১ যুবক আটক

---ময়মনসিংহ অফিস :: (৬ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৭মি.) ময়মনসিংহ শহরের বলাশপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত ইব্রাহীম খলিল (২৩) ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষাথীএবং গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের ২ নম্বর রৌহা ওয়ার্ডের মাদ্রাসা শিক্ষক জামাল উদ্দিনের ছেলে।

আজ ১৯ জানুয়ারি শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়না তদন্ত শেষে তার পরিবার নিয়ে যায় । তার আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের দাবি, সাদ্দাম ছিনতাইকারী।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, ময়মনসিংহ থেকে গ্রামের বাড়ি গফরগাঁও যাওয়ার সময় শহরের বলাশপুরে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে খলিলের মোবাইল ছিনতাই হয়। এ সময় খলিল পিছু ধাওয়া করে সাদ্দামকে ধরে ফেললে দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে খলিলের বাঁ ঊরুতে চাকু দিয়ে আঘাত করে সাদ্দাম। এতে গুরুতর আহত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয় খলিলের। এ অবস্থায় খলিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই তাইজুল।

কোতোয়ালি মডেল থানার ওসি খন্দকার শাকের আহমদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে ইব্রাহীমের লাশ নিয়ে যায় তার পরিবার। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহে পিস্তলসহ ১ যুবক আটক
---ময়মনসিংহ অফিস ::ময়মনসিংহে পিস্তলসহ সুমন মিয়া ওরফে গোপাল (২৫)নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।

আজ ১৯ জানুয়ারি শুক্রবার দুপরে ডিবি কার্যালয়ের সামনে জব্দ পিস্তলসহ আটক সুমন মিয়া ওরফে গোপালকে সাংবাদিকদের সামনে আনা হয়।

এ সময় ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, গোপন সংবাদে শহরের চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন মিয়ার নিকট থেকে পিস্তল উদ্ধারের পর জব্দ করে তাকেও আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে আরো জানান তিনি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)