শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান
প্রথম পাতা » খাগড়াছড়ি » তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান
সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

---মানিকছড়ি প্রতিনিধি :: (৯ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৩মি.) মানিকছড়ির ঐতিহ্যবাহী তিনটহরী উচ্চ বিদ্যালয় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীদের বরণ উপলক্ষে আজ ২২ জানুয়ারী এক আড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম এর স্বাগত বক্তব্য এবং ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ. জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক নাজিমুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দীন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান এম.কে.আজাদ, বেগম আতিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী, শিক্ষক দিলীপ কুমার নাথ, অজিত কুমার নাথ, বড়ডলু নিন্মমাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, ইউপি সেচিব মো. মোশারফ হোসেন মজনু, ক্রীড়াবিদ মো. মহি উদ্দীন মুকুল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাথোয়াইঅং মারমা, মো. আবদুল আলিম, রাজীব বড়–য়া, মো. লিয়াকত আলী প্রমূখ।
বেলা সাড়ে ৩টায় বিদায় ও বরণ অনুষ্ঠানে আগত প্রধান অতিথিকে ফুল দিতে বরণ করে নেন সারিবদ্ধভাবে দাঁড়ানো শিক্ষাথী, শিক্ষক ও অতিথিরা।
পরে অনুষ্ঠানে আগত সকল অতিথি ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী ও নবীণ শিক্ষার্থীরা। অতিথিদের বরণ শেষে প্রধান শিক্ষক মো. আতিউল ইসলামের স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা।
পরে প্রধান অতিথি নাজিমুল ইসলাম তাঁর বক্তা বলেন, নব্বই দশকে(১৯৯২) পাহাড়ের এ পাদদেশে এলাকার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রী অর্জনধারী মো. আতিউল ইসলাম। মানবপ্রেমে আকৃষ্ট হয়ে জাতি গড়ার কারিগড় সেঁজে এ অনুন্নত জনপদে শিক্ষার আলো জ্বালিয়েছেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরা আগামী দিনের জাতির পথপ্রদর্শক। আজকে যারা সমাজ ও দেশের নেতৃত্ব দিচ্ছে, তোমরা আগামী দিন ওদের জায়গায় আসতে হবে। তবে দেশ ও জাতির সেবায় আসতে হলে আগে নিজেকে আদর্শবান নাগরিক হতে হবে। আর আদর্শবান নাগরিক হওয়ার উত্তম সময় এখন। আমরা আশা করি তোমরা সুশিক্ষায় শিক্ষিত হতে আলোকিত মানুষ হবে এবং একদিন সমাজ ও দেশের একজন আদর্শবান সেবক হবে। তবেই শিক্ষক, মাতা-পিতার জীবন সার্থক হবে।
সভাপতির সমাপনী ভাষণে সভাপতি এম.এ. জব্বার সবাইকে ধন্যবাদ জানিয়ে নবীণ ও বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় সংলগ্ন‘আর্ন্তজাতিক ভাবণা কেন্দ্র পরিদর্শন করেন প্রধান অতিথি নাজিমুল ইসলাম। এ সময় সাথে ছিলেন,সভাপতি এম.এ. জব্বার, প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, শিক্ষক মো. বশির আহম্মদ, ম্যানেজিং কমিটির সদস্য সাথোয়াইঅং মারমা ও মো. আবদুল আলিম প্রমূখ।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)