শুক্রবার ● ২৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যার দায়ে ঘাতক হেলালকে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ
স্ত্রী হত্যার দায়ে ঘাতক হেলালকে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৩ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি.) স্ত্রীকে হত্যার পর থেকে ঘাতক হেলাল মিয়াকে হণ্যে হয়ে খুঁজছে থানা পুলিশ। ঘাতককে দ্রুত গ্রেফতার করার জন্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা বিশ্বনাথ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালন করতে পুলিশ লুবনা বেগম এর হত্যাকারী তার স্বামী হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। বিশ্বনাথ থানা পুলিশও লুবনা হত্যার পর হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে কোমর বেঁধে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে বলেন, লুবনা বেগমের হত্যাকারী তার স্বামী হেলাল মিয়াকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত : গতকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী লুবনা বেগমকে (দুই সন্তানের জননী) খুন করেন।
প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত: ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল-আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা