শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৭৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৭৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ৭৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি.) শিশুকাল থেকে গণতান্ত্রিক চর্চা, নের্তৃত্ব বিকাশ ও বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত ও অভিভাবকদের সম্পৃক্ত করতে গাজীপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ জানুয়ারী শনিবার জেলার ৭৭৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীরা প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করেন।

সরেজমিনে শনিবার সকালে গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে শিশু শিক্ষর্থীরা।

প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন খান জানান, পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেনীর ৭২১ জন শিশুশিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করছে। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো এবং বিদ্যালয়কে আর্কষনীয় ও মনোরম রাখতে ২০১০ সাল থেকে সরকারি নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচনের আয়োজন করে আসছি। জাতীয় নির্বাচনের আদলে শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচন কমিশিন গঠন, তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রণয়ন, ব্যালট বাক্স তৈরী ও বুথ এ ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

ভোট অনুষ্ঠানে পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী তাহমিনা আক্তার রিয়াকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তাহমিনা আক্তার রিয়া জানান, সুন্দর ভাবে ভোট গ্রহন হয়েছে। স্যারদের সহযোগীতায় ভোট গ্রহন, ভোট প্রদান ও অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো শিখেছি।

ভোট চলাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলাম খোকন, বিদ্যুৎসাহী সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাহিমা আক্তার হোসনা সহ অভিভাবকরা।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, শিশুকাল থেকে গণতান্ত্রিক চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে জেলার ৭৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার একযোগে স্টুডেন্টস্ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ৭জন করে প্রতিনিধিকে শিশু শিক্ষার্থীরা গোপন ভোটের মাধ্যমে নির্বাচীত করেছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষাকে গতিশীল করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় গড়ে উঠে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)