শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় পান বোরজের লক্ষ লক্ষ টাকার ক্ষতি : পচন রোগ ধরায় পানচাষীরা হতাশায় ভুগছে
প্রথম পাতা » কৃষি » নওগাঁয় পান বোরজের লক্ষ লক্ষ টাকার ক্ষতি : পচন রোগ ধরায় পানচাষীরা হতাশায় ভুগছে
শনিবার ● ২৭ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় পান বোরজের লক্ষ লক্ষ টাকার ক্ষতি : পচন রোগ ধরায় পানচাষীরা হতাশায় ভুগছে

---সুদাম চন্দ্র,নওগাঁ প্রতিনিধি :: (১৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩০মি.) নওগাঁর সাপাহারে প্রকৃতির কাছে উপজেলায় প্রায় ৫শতাধীক পান চাষীর ১৮হেক্টর জমিতে লাগানো পান বোরজের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

সরেজমিনে ওই এলাকার পান বোরজে গিয়ে দেখে যায় পানে পাতা ঝরে পড়া,লতা ও পাতা পচা রোগে আক্রান্তের লক্ষন দেখা গেছে। অধিকাংশ বোরজে পচন ও চিটা রোগে সম্পূর্ন পান হলুদ বর্ণ ধারন করে পান পাতাগুলি পচে গাছ হতে ঝরে পড়ছে ।এবছর প্রচন্ড শীত ও ঘন গাড় কুয়াশায় প্রয়োজনীয় রোদ না পেয়ে পান চাষীদের বোরজের পানে পচন ধরলে কোন মতেই তা রোধ করতে না পেরে প্রতিটি বোরজ এখন পান শুন্য হয়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। যে বোরজ মালিক সপ্তাহে কয়েক হাজার টাকার পান বিক্রি করত সে বোরজ মালিক এখন পান বিক্রি করা তো দুরের কথা পান বোরজ বাঁচানোর জন্য মহাজনী ঋন নিয়ে পান বাঁচানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
ওই এলাকার অধিকাংশ পান চাষীর আবাদি কোন জমি নেই পান চাষের উপর নির্ভর করে সারা বছরের সংসার খরচ চলে। বর্তমানে পান চাষীরা পান বোরজের অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছেন। পান চাষীদের মতে আরো এক সপ্তাহ আবহাওয়ার কোন পরিবর্তন না ঘটলে এবছর পান চাষের আশা ছেড়ে দিতে হবে এবং বোরজের সম্পূর্ন পান নষ্ট হয়ে যাবে।
---এ বিষয়ে উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ গ্রামের ষাটোর্ধ আছির উদ্দীন এর সাথে কথা হলে তিনি জানান, আমার ধান চাষের কোন জমি জমা নেই শুধু এক খন্ড পান বোরজ রয়েছে এই দিয়েই সারা বছর আমার সংসার চলে। প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় বোরজের সব পান নষ্ট হয়ে গেছে এ বছর কি দিয়ে সংসার খরচ চালাব সে চিন্তায় এখন সব সময় মাথা ঘুরছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, কৃষকের পানের অবস্থা জানতে পেরে তিনি ওই এলাকায় কৃষককে সচেতন করার জন্য তার কর্মী বাহিনীদের পাঠিয়েছেন তারা এখন প্রতিটি বোরজ মালিকদের এ বিপদ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে, পলিথিন দিয়ে বোরজ ঢেকে রাখার পরামর্শ দিয়ে চলেছেন।
কৃষি কর্মকর্তা, পানচাষী সহ এলাকার অভিজ্ঞ মহল এ বারের বৈরী আবহাওয়াকেই এর জন্য দায়ী করেছেন তবে দু’এক দিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হয়ে রোদের তাপ ছড়ালে অতি দ্রুত পান চাষেও পরিবর্তন ঘটবে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। হঠাৎ করে এবছর বোরজে পান পচন রোগ ধরায় পানচাষীরা এখন দারুন হতাশায় ভুগছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)