শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের পল্লী থেকে শারীরিক প্রতিবন্ধী যুবক ‘নিখোঁজ’
বিশ্বনাথের পল্লী থেকে শারীরিক প্রতিবন্ধী যুবক ‘নিখোঁজ’

বিশ্বনাথ প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথের পল্লী থেকে এক শারীরিক প্রতিবন্ধী যুবক ‘নিখোঁজ’ হয়েছেন৷ গত মঙ্গলবার ৮ ডিসেম্বর রাত থেকে ওই যুবককে পাওয়া যাচ্ছে না৷ ওই যুবকের নাম আব্দুর রজাক৷ বয়স ৪৩ বছর৷ তিনি উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত : জফর আলীর পুত্র৷ এব্যাপারে ১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ‘নিখোঁজের’ আত্বীয় তজম্মুল আলী রাজু বাদি হয়ে থানায় জিডি এন্টি করেন৷ যার নং ৪১৫৷ তারিখ ১১ ডিসেম্বর ১৫ইং৷
‘নিখোঁজ’ যুবকের উচ্চতা অনুমান ৫ ফুট হবে৷ গায়ের রং শ্যামলা মুখমন্ডল গোলাকার৷ তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন (মাঝে মধ্যে)৷ কোন হৃদয়বান ব্যক্তি রজাক এর সন্ধান পেয়ে থাকলে মোসত্মফা মিয়া অথবা তজম্মুল আলী রাজু (০১৭১১-০৪১০৫২-০১৭১৬-৫৬২২৪৮) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে৷
‘নিখোঁজ’ আব্দুর রজাকের ছোট বোন রাহেনা বেগম বলেন, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ভাইকে পাওয়া যায়নি৷
এব্যাপারে থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন জিডি এন্টির সত্যতা স্বীকার করে বলেন, বার্তা সিলেট জেলার প্রতিটি থানায় প্রেরণ করা হবে৷





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন