শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » শিল্পমন্ত্রীর নামে ছাত্রদল নেতা ও পুলিশসহ ২ লাখ টাকা চাঁদাদাবি
প্রথম পাতা » ঝালকাঠি » শিল্পমন্ত্রীর নামে ছাত্রদল নেতা ও পুলিশসহ ২ লাখ টাকা চাঁদাদাবি
সোমবার ● ২৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিল্পমন্ত্রীর নামে ছাত্রদল নেতা ও পুলিশসহ ২ লাখ টাকা চাঁদাদাবি

---ঝালকাঠি প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) ঝালকাঠিতে শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশ কর্মকর্তার সহযোগিতায় শহরের ইয়াসিন ভূঁইয়া নামে এক ছাত্রদল নেতা মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর জেলা ডিপো ব্যবস্থাপকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বশির উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

জানাযায়, শহরের ডাক্তারপট্টি এলাকার বাসিন্দা সাবেক ছাত্রদল নেতা মো. ইয়াসিন ভূঁইয়া মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর জেলা ডিপো ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমানের কাছে গত রবিবার সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে কল দেয়। ডিপো ব্যবস্থাপক কল গ্রহণ করলে অপরপ্রান্ত থেকে শিল্পমন্ত্রীর লোক পরিচয় দিয়ে তাঁর অবস্থান জানতে চান ইয়াসিন। ডিপো ব্যবস্থাপক বাইরে আছেন জানালে ইয়াসিন রবিবার দুপুরে তাঁর কার্যালয়ে আসার কথা বলেন। রবিবার দুপুরে ১২টায় ইয়াসিন শহরের ফায়ার সার্ভিস মোড়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. বশির উদ্দিন ও এক পুলিশ সদস্যকে নিয়ে একটি ব্লু রঙের একটি প্রাইভেট কারে মেঘনা ডিপোর গেইটের মধ্যে যায়। ডিপো ব্যবস্থাপকের কক্ষে ঢুকে বসেন তিনজন। ডিপো ব্যবস্থাপককে একটি শপিংব্যাগে উপহার সামগ্রী তুলে দেন ইয়াসিন। এই উপহার শিল্পমন্ত্রী তাঁর জন্য পাঠিয়েছেন বলে জানানো হয়। এসময় মুঠোফোনে ইয়াসিন একজনের কাছে কল দিয়ে ডিপো ব্যবস্থাপককে শিল্পমন্ত্রী কথা বলবেন বলে ধরিয়ে দেন। ফোনে অপরপ্রান্ত থেকে বলে, ও.. যেটা বলে সেটা দিয়েদেন। এর পর ফোন কেটে দিলে ইয়াসিন শিল্পমন্ত্রীর কথা বলে ডিপো ব্যবস্থাপকের কাছে দুই লাখ টাকা দাবি করেন।
এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. বশির উদ্দিন বলেন, আমাকে ভুল বুঝিয়ে ডিপোতে নিয়ে যায় ইয়াসিন ভূঁইয়া। আমি শুধু ডিপো ব্যবস্থাপকের কক্ষে ঢুকে বসেছিলাম, কোন কথা বলিনি। দুপুরের পর বিষয়টি ঝালকাঠি শহরে চাঞ্চল্যের সৃষ্টি হলে ইয়াসিন ভূঁইয়া গাঢাকা দিয়েছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, এঘটনায় মামলা হয়েছে মামলা নম্বর ১৬ তারিখ ২২ এপ্রিল ইয়াসিন ভূঁইয়াসহ অজ্ঞাত নামা একজনকে আসামি করা হয়েছে। এদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত পুলিশ ফাঁড়ির দায়িত্ব থেকে এস আই বশিরকে অব্যহতি করা হয়েছে।

ডিপো ব্যবস্থাপক (অপারেশন) মো. মাহবুবর রহমান বলেন, আমাকে ইয়াসিন ভূঁইয়া প্রথম দিন ফোন করে জানতে চাইছে আপনি ডিপোতে আছেন,আমি বাহিরে বলার পর ফোন টেকে দেয়। এরপর ঘটনার দিন ফোন করে বলে আপনি আছে অফিসে, আমি বলছি হ্যা আছি, সে বলে আসচ্ছা আসতেছি। কিছুক্ষন পর আমার ডিপোতে একটি নেভিব্লু কারে করে ভিতরে ডুকতেছে তা আমি সিসি ক্যামেরায় দেখতেছি। প্রথমে ইয়াসিন হাতে একটি ব্যাগ তারপর পুলিশ দুইজন। আমার কক্ষে আসেন দুইজন সামনে চেয়ারে বসেন একজন পুলিশ আর ইয়াসিন। সে একটি ব্যাগ থেকে ২টি পারফিউম,দুইটি বডি স্প্রে, টুথ পেস্ট,ব্রাশ আমাকে শিল্পমন্ত্রী পাঠিয়েছেন বলার পরে আমার একটু সন্দেহ হয়। তারপর ইয়াসিন আমাকে অফিসের বাইরে ব্যালকুনিতে ইশারা করে, আমাকে বাহিরের রুমে নিয়ে বলে, দুইলাখ টাকা দিতে হবে। আমি তার কথায় শুনে সদর ওসি সাহেবকে ফোন করি। সাথে সাথে এএসআই মিঠুনকে পাঠায়। মিঠুন এসে দেখে এখানে পুলিশ আছে। পুলিশকে খবর দিলে ইয়াসিন সটকে পড়ে। তবে ঐ দুই পুলিশ সদস্য এ ঘটনার সাথে জরিত।





ঝালকাঠি এর আরও খবর

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

আর্কাইভ