শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজ্ঞানের উৎকর্ষতায় অনলাইন সাংবাদিকতা : মাহতাব উদ্দিন চৌধুরী
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজ্ঞানের উৎকর্ষতায় অনলাইন সাংবাদিকতা : মাহতাব উদ্দিন চৌধুরী
বুধবার ● ২৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজ্ঞানের উৎকর্ষতায় অনলাইন সাংবাদিকতা : মাহতাব উদ্দিন চৌধুরী

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১২ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি.) মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জহুর আহমদ চৌধুরীর পুত্র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিজ্ঞানের উৎকর্ষতায় আজকের অনলাইন সাংবাদিকতা। একজন সাংবাদিক আমার সাথে কথা বলার এক ঘণ্টার মধ্যেই তা সংবাদ আকারে বিশ্বময় প্রকাশ হয়ে গেল। এটাই অনলাইন সাংবাদিকতা।
অপরদিকে ছাপা কাগজে আজকের সংবাদ আগামীকাল পড়তে হয়।

আমি আমার দায়িত্ব পালনে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবে যুক্ত সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা চাই। তিনি উল্লেখ করেন মহান স্বাধীনতা সংগ্রামে সাংবাদিক সমাজের ভূমিকা ছিল অগ্রণী। বিশেষ করে ইত্তেফাক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও সংবাদ সম্পাদক বজলুর রহমানের অবদান জাতির কাছে অবিস্মরণীয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে সাংবাদিক সমাজকে তার সারথি হিসেবে চাই।

আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরী আজ ২৫ এপ্রিল বুধবার দুপুরে তাঁর চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ বাসভবনে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময়কালে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন, উপ-অর্থ সম্পাদক রুপন দত্ত, উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্তী, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, অনলাইন দৈনিক ধানসিঁড়ি সংবাদ সম্পাদক কে এম সাইফুল ইসলাম, ক্লাবের আজীবন সদস্য মো. ফিরোজ, অ্যাডভোকেট মজিবুর রহমান ও খোকন দাস প্রমুখ।

মতবিনিময় পরবর্তীতে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আজীবন সদস্য সাংবাদিক মো: ফিরোজ- এর সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)