বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুদক উপ পরিচালকের মাটিরাঙ্গা হাসপাতাল পরিদর্শন
দুদক উপ পরিচালকের মাটিরাঙ্গা হাসপাতাল পরিদর্শন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.) জনগনের টাকায় দেশের প্রতিটি সরকারী কর্মচারী বেতনভাতা সহ পেনশন সুবিধা ভোগ করেন মন্তব্য করে দূর্নীতি দমন কমিশন রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. শফিকুর রহমান বলেন, ডাক্তারসহ চাকুরিজীবিদের আরো বেশী দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। কর্মস্থলে সকলে দুর্নীতিমুক্ত থেকে স্ব-স্ব কর্তব্যকাজে সচেতন থাকলে দেশের মানুষ কাঙ্খিত সেবা পাবে বলেও মন্তব্য করেন।
গতকাল বুধবার (২৫ এপ্রিল) বিকালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও হাসপাতালে কর্তব্যরত ডা. ও কর্মচারীদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রহিম, সদস্য ও মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ মো. কেফায়েত উল্লাহ, বীরো মোহন ত্রিপুরাসহ অন্যান্য হাসপাতাল ও মাটিরাঙ্গা দুদকের সংস্লিষ্ট কর্তৃপক্ষ।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের