শুক্রবার ● ২৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বজ্রপাতে নিহত-১ আহত-৩
খাগড়াছড়িতে বজ্রপাতে নিহত-১ আহত-৩
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার উত্তর গাড়ীটানা এলাকায় বজ্রপাতে সজিব ত্রিপুরা(১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এঘটনায় একই পরিবারের আরো ৩ সদস্য আহত হয়েছে।
২৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের উত্তর গাড়ীটানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ত্রিপুরা যোগ্যাছোলা ইউনিয়নের উত্তর গাড়ীটানা এলাকার বাসিন্দা সুজন ত্রিপুরার পুত্র এবং বড়ডলু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ।
আহতরা হলেন, সুভাষ ত্রিপুরা(৬), সাগরিকা ত্রিপুরা (১৬), পুস্প রানী ত্রিপুরা(৩৫) এরা সকলে যোগ্যাছোলা ইউনিয়নের উত্তর গাড়ীটানার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকলে ঘরের ম্যাজে বসে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সজিব ত্রিপুরা মারা যায়। মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১