শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক এর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক এর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন
সোমবার ● ৭ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক এর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন

---চট্টগ্রাম প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২২মি.) সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। জাতির দুঃসময়ে ও সংকটে সাংবাদিকদের সাহসীকতাপূর্ণ ভূমিকা। স্বাধীনতা পূর্ববর্তী যেমন ছিল ঠিক তেমনি স্বাধীনতা পরবর্তী থেকে আজ অবধি সমুজ্জ্বল। সাংবাদিকরা সমাজ দেশ ও জাতির উন্নয়নে এবং দেশের নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কুচক্রি মহল সাংবাদিকদের সুনাম নস্যাতে নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারই অংশ বিশেষ সাগর রুনি হত্যাকান্ড, হুমায়ুন কবির বালু হত্যাকান্ড, সুমন হাসানের উপর হামলা, বোয়ালখালীতে নারী সাংবাদিক আয়েশা ফারজানাকে নির্যাতন এবং কক্সবাজারে সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপর হামলা ও প্রাণ নাশের হুমকি সব একসূত্রে গাঁথা।
বক্তারা বলেন একজন সাংবাদিককে হামলা করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে ১৮ মামলার আসামী, দুধর্ষ ডাকাত সর্দার সৈয়দ নুর কিভাবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়ায় জাতি আজ তা জানতে চায়। বক্তারা আরো বলেন, আগামী তিন দিনের মধ্যে সাংবাদিক আব্দুর রাজ্জাকের দায়েরকৃত মামলা রেকর্ড পূর্বক হামলা কারী ডাকাত সর্দার সৈয়দ নুর কে গ্রেফতার এবং সাংবাদিক আব্দুর রাজ্জাকের নিরাপত্তা নিশ্চিতের জোরালো দাবি জানান। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন আব্দুর রাজ্জাকের উপর হামলাকারী ডাকাত সর্দার সৈয়দ নুরকে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনতে ব্যর্থ হলে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব কঠোর কর্মসূচি দিবে বলে হুমকি দেন।
আজ ৭ মে সোমবার প্রতিবাদ সভা পরবর্তীতে মানববন্ধন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে ও অনলাইন কাজী টিভির চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রিপোর্টার রাজিব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত দাশ শুনু, বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি ও রাজনীতিবিদ মো. জসিম উদ্দিন চৌধুরী, দেশ বিদেশ ২৪ ডট কম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, সিটিজি রিপোর্ট সম্পাদক অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন, সিটিজি পোস্ট সম্পাদক স.ম জিয়াউর রহমান, অপরাধ তালাশ ডট কমের সম্পাদক মাইন উদ্দিন, অনলাইন দৈনিক দেশ বার্তার প্রকাশক হাজী জসিম উদ্দিন, ক্রাইম ডায়রি বিডি ডট কমের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মো. হোসেন মিন্টু, অনলাইন নিউজ একাত্তর ২৪ ডট কম এর রিপোর্টার সুজন আচার্য্য, অনলাইন সৃষ্টি টিভি রিপোর্টার যথাক্রমে সালাউদ্দিন কবির ও উজ্জ্বল, কবি জান্নাতুল ফেরদৌস সোনিয়া, দৈনিক সকালের আলো ২৪ ডট কমের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান কুতুব উদ্দিন রাজু, অনলাইন দৈনিক দেশ বার্তার সহ সম্পাদক তরুণ বিশ্বাস অরুন, সিটিজি পোস্টের মহেশখালী প্রতিনিধি প্রকৌশলী হাফিজুর রহমান খান, এটিএম নিউজ টিভির রিপোর্টার মায়মনা খানম, বিজয় চট্টগ্রাম ব্যুরো প্রধান মোসলেম উদ্দিন ইমন, অভিযাত্রী সম্পাদক এস এম সোহেল, দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি মো. রমজান আলী, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সহ-সভাপতি এইচ এম মুবিন সিকদার, আরিফুল ইসলাম রুবেল ও কবি স্বপন বড়ুয়া প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)