শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য শিক্ষা কৌশলপত্র প্রণয়ন শীর্ষক কর্মশালা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য শিক্ষা কৌশলপত্র প্রণয়ন শীর্ষক কর্মশালা
সোমবার ● ২১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য শিক্ষা কৌশলপত্র প্রণয়ন শীর্ষক কর্মশালা

---
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মি.) Workshop on Development of `Education Strategy’ for GCC গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য ‘শিক্ষা কৌশলপত্র’ প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ মে সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা  কে.এম রাহাতুল ইসলাম।

জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের সোস্যাল এন্ড বিহিবিয়ার চেঞ্জ অফিসার মো. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইউসিসেফ-বাংলাদেশের ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় চীফ অব ফিল্ড অফিসার মো. ওমর ফারুক, জিসিসি’র ভারপ্রাপ্ত সচিব ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ডঃ খ.ম. কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, জিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেন, জিসিসি’র ৪,৫নং অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, জিসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ শাহাদত খন্দকার।

আলোচনায় অংশ নেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক, জয়দেবপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট খন্দকার দীন মোহাম্মদ, জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা, ইউনিসেফ-বাংলাদেশের শিক্ষা কর্মকর্তা মো. সাব্বির আহমেদ, জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা সুরভী’র উপ-পরিচালক মো. আবদুল কাদের প্রমূখ।

বক্তারা বলেন, জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় শিশু পরিচর্যা, পানি ও পয়ঃনিস্কাশন, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য সেবা, সহিংসতা ও অপব্যবহার থেকে শিশু সুরক্ষা বিষয়ক কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে প্রকল্পের নির্ধারিত কর্মসূচী মোতাবেক গাজীপুর সিটি কর্পোরেশনের Education Strategy (শিক্ষা কৌশলপত্র) প্রণয়নের জন্য এক পরামর্শক নিয়োগ করা হয়।

কর্মশালায় জিসিসি’র কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, জিসিসি,র ওয়ার্ড সচিব ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)