বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নান্দনিকরুপে গড়ে তুলার জন্য ভাঙ্গা হল সিলেটের মুক্তিযোদ্ধা চত্বর
নান্দনিকরুপে গড়ে তুলার জন্য ভাঙ্গা হল সিলেটের মুক্তিযোদ্ধা চত্বর
সিলেট প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.২৭মি.) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ঝালোপাড়া থেকে কদমতলী পয়েন্ট পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের জন্য সম্প্রতী ভেঙ্গে ফেলা হয়েছে সিলেটের কদমতলী পয়েন্টে নির্মিত ‘মুক্তিযোদ্ধা চত্বর’।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, ১৯৯৬ সালে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা চত্বর স্থাপন করা হয়। চত্বরের মাঝখানে নির্মাণ করা হয় শ্বেত মার্বেলপাথরের একটি স্থাপনা। এটির দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় সিলেট সিটি করপোরেশনকে।
কিন্তু, সিলেটের কদমতলী পয়েন্টে নির্মিত ‘মুক্তিযোদ্ধা চত্বর’ নির্মাণের কয়েক বছর পরই সেটি হয়ে উঠে বিজ্ঞাপনি চত্বর। রাজনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে ছেয়ে যেত এই মুক্তিযোদ্ধা চত্বরটি। ঢেকে যেত স্থাপনাটির নান্দনিক সৌন্দর্য।
এ ব্যপারে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন- চার লেন সড়ক নির্মাণের জন্য ‘মুক্তিযোদ্ধা চত্বরটি ভাঙ্গা হয়েছে। সড়কের কাজ শেষ হলে আরো নান্দনিকরুপে গড়ে তুলা হবে এই চত্বর।





মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু