বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান
বান্দরবান প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৯মি) পাহাড়ি জেলা বান্দরবানে বৌদ্ধ ধর্র্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট।
এ উপলক্ষে গতকাল ২৩,অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবানের পুরাতন বোমাং রাজবাড়ি প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ফানুশ উৎসর্গ ও মহামঙ্গল রথের শুভ উদ্বোধন করেন। পরে বিভিন্ন পাড়া ও গ্রামে উত্তোলন করা হয় আকর্ষনীয় ফানুশ।
রাজবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠানে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মারমা,চাকমা,ত্রিপুরাসহ পাহাড়ে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা অংশ নেয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং, উৎসব উদযাপন কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা মারামা ,সাধারণ সম্পাদক মং মং সিং মার্মাসহ বান্দরবানে বসবাসরত ১১টি ক্ষদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দরা।
আজ ২৪,অক্টোবর সন্ধ্যায় মহামঙ্গল রথযাত্রা আর সবশেষে আগামীকাল ২৫,অক্টোবর বৃহস্পতিবার রথযাত্রাটি বান্দরবানের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ শেষে রাত ১২টায় শঙ্খ নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের তিনদিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন।





বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা