মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়ি ও দিঘিনালা উপজেলার যৌথভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কর্মশালা
মহালছড়ি ও দিঘিনালা উপজেলার যৌথভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কর্মশালা
মহালছড়ি প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি) খাগড়াছড়ির মহালছড়ি ও দিঘিনালা উপজেলা যৌথভাবে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর ব্যবস্থাপনায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিত করণ কর্মশালা এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ অক্টোবর মঙ্গলবার সাড়ে ১০টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইন্সটিটিউট এর অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলার পরিবার পরিকল্পনা উপ-পরিচালক বিপ্লব বড়ূয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক এটিএম কাওসার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, দিঘিনালা উপজেলা নির্বাহী অফিসার শেখ শহিদুল ইসলাম, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, সিভিল সার্জন ডা: মো: শাহ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর (এমসিএইচ) এর উপ-পরিচালক ডা: ফাহমিদা সুলতানা, এডিসিআর ও ডিস্ট্রিক কন্সালটেন্ট ডা: আশুতোষ চাকমা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিছবাহুল আলম। এ ছাড়া দুই উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কর্মিরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় মা, নবজাতক, কৈশোরকালীন ও প্রজনন স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত সকল কর্মসূচী বাস্তবায়নের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বিশেষ করে সামগ্রিক ভাবে জাতীয় স্বাস্থ্যের উন্নয়নে সঠিক, কার্যকরী এবং মান সম্মত মাতৃস্বাস্থ্য, নবজাতক, কৈশোরকালীন ও প্রজনন স্বাস্থ্য সেবাদান সম্পর্কে আলোচনা করা হয়। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিকে এই সেবার আওতায় নিয়ে এসে সেবা প্রদান করা সম্পর্কেও বিশেষ করে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে সকলকেই গণসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহবান জানানো হয়।





নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল