শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-২ আসনে প্রথমবারের মত ভোটের মাঠে দুই নারী
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-২ আসনে প্রথমবারের মত ভোটের মাঠে দুই নারী
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-২ আসনে প্রথমবারের মত ভোটের মাঠে দুই নারী

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০ মি.) সিলেট-২ আসনের নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম দুই নারী নেমেছেন ভোটের মাঠে। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে এর আগেকার কোনো সংসদ নির্বাচনে কোনো নারী মনোনয়নপ্রত্যাশী বা প্রার্থী হিসেবে মাঠে নামেননি অথবা প্রতিদ্বদ্ধিতা করেননি। তবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে প্রথমবারের মত একজন নয়, দুই দুইজন নারী মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন মাঠে। এই দুই নারীর একজন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও অপরজন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ও সিলেট মহানগর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিউলী আক্তার। লুনা বিএনপির ও শিউলী জাতীয়পার্টির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দুজনেই মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন।
জানা গেছে, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর থেকে এই আসনে বিএনপির হাল ধরেন তার সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা। দীর্ঘদিন থেকে মাঠে রয়েছেন তিনি। বিগত স্থানীয় নির্বাচনগুলোতে নেতৃত্ব দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে চমক সৃষ্টি করেন লুনা। তাই, সিলেট-২ আসনে তিনিই হয়ে উঠেন বিএনপির কান্ডারী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। যদিও কৌশল হিসেবে তার জ্যেষ্ঠ ছেলে আবরার ইলিয়াস অর্নবও মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন।
অপরদিকে, দীর্ঘদিন ধরে জাতীয়পার্টির মনোনয়নের প্রত্যাশায় মাঠঘাট চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ও মহানগর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিউলী আক্তার। ইতিমধ্যে সিলেট-২ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন তিনি। তবে, সিলেট-২ এ বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহ্য়িা চৌধুরী শক্তিশালি মনোনয়ন প্রত্যাশী হওয়ায় শিউলী আক্তারের মনোনয়ন পাওয়া অনেকটা কঠিন হতে পারে। তবে তিনি হাল না ছেড়ে দলীয় মনোনয়ন আদায় করতে শেষ পর্যন্ত তৎপরতা চালিয়ে যাবেন-এমনটাই বলছেন তার বলয়ের নেতাকর্মীরা।
কথা হলে তাহসিনা রুশদীর লুনা বলেন, এ আসনে বিএনপির হয়ে নির্বাচন আমিই করব। কৌশলগত কারণে মনোনয়ন জমা দিয়েছে আবরার।
শিউলী আক্তার বলেন, আমি শতভাগ আশাবাদী সিলেট-২ আসনে জাতীয় পার্টি আমাকেই মনোনয়ন দিবে।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ