শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » একসঙ্গে ৪ সন্তানের বাবা-মা হলেন কালীগঞ্জের মীরা ও মাহবুবুর দম্পতি
একসঙ্গে ৪ সন্তানের বাবা-মা হলেন কালীগঞ্জের মীরা ও মাহবুবুর দম্পতি
ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৮মি.) একসঙ্গে ৪ সন্তানের বাবা-মা হলেন ঝিনাইদহের কালীগঞ্জের মীরা খাতুন ও মাহবুবুর রহমান দম্পতি। শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মীরার অস্ত্রোপচার করা হয়। ৪ নবজাতকের মধ্যে ৩টি মেয়ে ও ১টি ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন মাহবুব-মীরা দম্পতির চার সন্তানই বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জ বিহারী গোলদার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন করে চার শিশুকে আলোর মুখ দেখান। মীরার বাবা ওলিয়ার রহমান জানান, বছর দুই আগে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামের তবিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান সবুজের সঙ্গে তার মেয়ে মীরা খাতুনের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গর্ভধারণের পর থেকেই মীরা খাতুন ডাক্তার নিকুঞ্জ বিহারীর তত্ত্বাবধানে ছিল। শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মীরা তিনটা মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেন। ডাক্তার নিকুঞ্জবিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসুতি ও বাচ্চারা সবাই ভালো আছে।





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা