শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে ছাত্রশিবির নেতা গ্রেফতার
সিলেটে ছাত্রশিবির নেতা গ্রেফতার
সিলেট প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২মি.) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউ/পি’র ছাত্রশিবিরের সভাপতি হাফিজুর রহমান সিদ্দিকী (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত হাফিজুর রহমান সিদ্দিকী বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের করামত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে উপজেলার আমকোনা গ্রামের খোরশেদ আলমের বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি বলেন, ‘নাশকতা মামলায় গ্রেফতারকৃত হাফিজুর রহমান সিদ্দিকীকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।’





বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১