শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার দেশে একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচনে অঙ্গিকারাবদ্ধ : মোহাম্মদ নাসিম
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার দেশে একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচনে অঙ্গিকারাবদ্ধ : মোহাম্মদ নাসিম
রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার দেশে একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচনে অঙ্গিকারাবদ্ধ : মোহাম্মদ নাসিম

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০ মি.) আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোন সংশয় নেই মন্তব্য করে বলেছেন- বিএনপি-জামায়াত জোট রাজনীতির নতুন মোড়কে ঐক্যজোটের নামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে।
এ দেশের মানুষ বিএনপি জামাত জোটের অপশাসন দেখেছে, তাদের আমলে হাওয়া ভবন, বাংলাভাই সহ জঙ্গী উন্থান দেখেছে। জ্বালাও পোড়াও রাজনীতিও জনগণ দেখেছে এবং তা প্রত্যাখান করেছে। জনবিচ্ছিন্ন এই রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে মিথ্যা অজুহাতে পালানোর চেষ্টা করছে। অসত্য বলা ও গুজব ছড়ানো তাদের পুরানো অভ্যাস বলেও তিনি মন্তব্য করেন। নির্বাচন নিয়ে তাদের এই গুজবে কান না দেয়ার জন্য জনগণের প্রতি তিনি আহবান জানিয়েছেন।
নদীর ভাঙ্গন রোধ প্রসঙ্গে সরকারের এই প্রভাবশালী মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গত ১০ বছরে যমুনা নদীর পশ্চিম পাড়ের ১ইঞ্চি জমিও যমুনা গ্রাস করতে পারেনি।
সিরাজগঞ্জসহ কাজিপুর রক্ষায় তাঁর সরকার প্রায় হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করে কাজ করেছে। বর্তমানে ৪শ’৬৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী ভাঙ্গনের কবল থেকে কাজিপুর উপজেলাধীন খুদবান্ধি, শুভগাছা ও সিংড়াবাড়ী এলাকা সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এছাড়াও সিরাজগঞ্জে এই সরকারের আমলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে মেঘা প্রকল্প শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫ শ’ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। চারলেনের রাস্তা সহ অবকাঠামোগত অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এ দেশের জনগণ সিরাজগঞ্জের ৬টি আসনসহ সারা দেশে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই আবারো নির্বাচিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছরে যে উন্নয়ন করেছে তা অভুতপূর্ব উন্নয়ন উল্লেখ করে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের আরো বলেছেন-নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়, শান্তি এবং উন্নয়নের স্বার্থে জনগণ আবারও নৌকায় ভোট দেবে।
দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহবান জানিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন- জনগণও নির্বাচনমুখী। সরকার দেশে একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচনে অঙ্গিকারাবদ্ধ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের একার নয়। দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা। জনগণকেও এগিয়ে আসতে হবে।
মোহাম্মদ নাসিম রবিবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে যমুনা নদী ভাঙ্গনের কবল থেকে কাজিপুর উপজেলাধীন খুদবান্ধি, শুভগাছা ও সিংড়াবাড়ী এলাকা সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি যমুনা নদীপথে স্পীডবোড যোগে এ কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন ও উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ