বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফের কার্যালয়ে আইন শৃংখলা বাহিনীর তল্লাশি
খাগড়াছড়িতে ইউপিডিএফের কার্যালয়ে আইন শৃংখলা বাহিনীর তল্লাশি

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কার্যালয়ে সেনাবাহিনী ও পুলিশ তল্লাশি চালিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।
বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর দুপুর ১২টার দিকে একদল সেনা সদস্যরা ইউপিডিএফ কার্যালয়টি ঘিরে ফেলে। প্রায় দুই ঘন্টা ধরে ঘিরে রাখার পর একদল পুলিশ সেখানে এলে পরে সেনা ও পুলিশ সদস্যরা কার্যালয়ের ভিতর ঢুকে তল্লাশি চালায়। তবে অবৈধ কোন কিছু তারা উদ্ধার করতে পারেনি।
এই ঘটনায় ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক প্রদীপন খীসা গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি কোন ধরনের সুনির্দিষ্ট কারণ ছাড়া অফিস তল্লাশির ঘটনাকে অগণতান্ত্রিক, ও মৌলিক নাগরিক অধিকার পরিপন্থী বলে মন্তব্য করেন।





খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ